প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মায়োর্কার গেল মৌসুমটি মোটেও ভালো কাটেনি। লা লিগার তলানির তিন দলের একটি হয়ে নেমে গেছে স্পেনের দ্বিতীয় বিভাগের ফুটবলে। কিন্তু সেই মায়োর্কা আজ টানা দুই চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজিকে উড়িয়ে দিয়েছে। বুধবার রাতে দলটি ৩-০ গোলে হারিয়েছে ইউরোপীয় চ্যাম্পিয়নদের।
যদিও এটি একটি প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচ, তবে ইউরোপীয় চ্যাম্পিয়নদের সঙ্গে দ্বিতীয় বিভাগে নেমে যাওয়া দলের তুলনা কি করা যায়? হয়তো না, কিন্তু বুধবার মায়োর্কা জানিয়ে দিল উল্টোটা।
ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত পিএসজির আধিপত্য ছিল। তবে কাজের সময়ে এসে পিএসজি তাদের সেই আধিপত্য ধরে রাখতে পারেনি। বরং মায়োর্কা ফাঁকে ফাঁকে সুযোগগুলো কাজে লাগিয়ে একটির পর একটি সুযোগ তৈরি করেছে।
নিজেদের মাঠ সন মইশ স্টেডিয়ামে মায়োর্কা প্রথম গোলটি করে ২১ মিনিটে। এই গোলটি করেন জিতো লুভুম্বো। এরপর ৪০ মিনিটে ইয়ান ভির্জিলি ব্যবধান দ্বিগুণ করেন। বিরতির পর ৫১ মিনিটে অধিনায়ক আন্তোনিও রাইয়ো হেড দিয়ে তৃতীয় গোলটি করেন।
পিএসজির বল দখল ছিল অনেক বেশি। কিন্তু তারা কোনো বড় সুযোগ তৈরি করতে পারেনি। অন্যদিকে, মায়োর্কা মোট চারটি বড় সুযোগ তৈরি করে। তাদের মধ্যে ৩টি গোলে পরিণত হয়। এতে করে প্রাক মৌসুমে এমন বড় অঘটন ঘটে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন