প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটে ঢাকা-বরিশাল মহাসড়কে ১১ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার ভোর থেকে শুরু হওয়া অবরোধের কারণে দুপুর দেড়টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এই পরিস্থিতিতে দূরদূরান্তের যাত্রী ও চালকদের ভোগান্তির শিকার হতে হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোর আড়াইটা থেকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহাসড়কে অবস্থান নেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও অবরোধ করেন। এর ফলে ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাট অংশে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় ধরে যানবাহন আটকে থাকার কারণে যাত্রীরা দুর্ভোগে পড়েন। অবরোধের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখা যায়নি।
সকাল হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। একপর্যায়ে রাজৈর থানার পুলিশ আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জরুরি যানবাহন ছেড়ে দেওয়ার অনুরোধ করেন এবং রাষ্ট্রের সম্পদ নষ্ট না করার আহ্বান জানান।
রাজৈর থানার ওসি শেখ আমিনুল ইসলাম এ বিষয়ে বলেন, ‘সকাল থেকে মাঠে রয়েছি। দুপুরের পরে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠ থেকে সরে যান। সকালে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলি, জরুরি যানবাহন ছেড়ে দেওয়ার এবং রাষ্ট্রের সম্পদ নষ্ট না করার অনুরোধ করি। বর্তমানে মহাসড়ক স্বাভাবিক রয়েছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন