প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহী নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ আবুল হোসেন (৫২) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৮ জুন) বিকাল ৫টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুর বাগানপাড়া এলাকার ভাটার মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে ১৪’শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতার হওয়া মাদক কারবারী মোঃ আবুল হোসেন, তিনি নগরীর কাশিয়াডাঙ্গা থানার পূর্ব রায়পাড়া (চালনা সাঁকো) এলাকার মৃত ¯^পনের ছেলে।
সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ (সদর) মোঃ গাজিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে এবং জব্দকৃত মাদকের উৎস শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন