প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলে দুইজন নিহত হয়েছেন এবং চারজন আহত অবস্থায় রয়েছেন।
সোমবার (১৫ জুন) সকাল নয়টার দিকে আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া (এবিসি) আঞ্চলিক মহাসড়কে টইটং বাজারের কাছে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে একজন হলেন নবগঠিত মাতামুহুরি উপজেলার ডেমুশিয়া ইউনিয়নের ছয়কুড়ি টিক্কা এলাকার হাসান আলী (৬৫) এবং অন্যজন সিরাজগঞ্জের চৌহালী উপজেলার শৈলজানা এলাকার আফজাল সরকার (৪৫)। আহতদের মধ্যে পেকুয়ার হরিণাপাড়ি এলাকার সিরাজ (৪২) ও শাহেদ (২২) রয়েছেন। এছাড়া নিহত হাসান আলীর পরিবারের সদস্য পাখি বেগম (৫৫) ও রামিম (১০) আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামমুখী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত পথে আসা এস আলম পরিবহনের একটি বাসের সংঘর্ষটি ঘটে। এতে অটোরিকশাটি বেশ দুমড়ে-মুচড়ে যায়। এই দুর্ঘটনায় চালকসহ মোট ছয়জন আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে গুরুতর দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিয়ে যাওয়ার পথেই তাদের মৃত্যু হয়েছে।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান জানান, দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে এবং এই ঘটনার বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন