প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় নবাবপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের সাগর মন্ডলের মেয়ে রুকসানা বেগম (১৯) নামে এক কিশোরী কীটনাশক পানে মৃত্যুর ঘটনা ঘটে।
আত্মীয়-স্বজনের সূত্রে জানা যায়, ৪ জুন ২০২৬ তারিখে রাতের খাবার খেয়ে রুকসানা তাহার বাবার বাড়িতে নিজ রুমে ঘুমাতে যায়। সকলের অজান্তে সে কীটনাশক পান করলে অসুস্থ হয়ে পড়ে, পরে তাহার বাড়িতে থাকা লোকজন চেচামেচি করলে আশেপাশের লোকজন এসে দ্রুত তাকে চিকিৎসার জন্য বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে তাহার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য, ৫ জুন ২০২৬ তারিখ সকালে ৬ টার সময় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮ টার সময় রুকসানা বেগম মৃত্যুবরণ করেন।
এ সময় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের কাছে সংবাদ দিলে তারা লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মৃত ব্যক্তির লাশ তাহার আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করেন।
ঘটনার খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল থেকে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করে। পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়দের মতামত অনুযায়ী, পারিবারিক সচেতনতা এবং সন্তানদের মানসিক অবস্থার প্রতি আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করা হচ্ছে। তবে রুকসানা বেগমের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন