প্রিন্ট এর তারিখঃ ২৮শে অক্টোবর, ২০২৬ইং; ১২:২২ পি.এম || প্রকাশের তারিখঃ ১৩ই জুন, ২০২৬ইং; ০৭:৪৭ পি.এম
কুয়াকাটায় প্রধানমন্ত্রী ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত
পর্যটন নগরী কুয়াকাটায় সারা দেশের ন্যায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউসার হামিদ। ১৩ ই জুন, শনিবার শেষ বিকেলে কুয়াকাটা-ঢাকা মহাসড়কের পাশে কচ্ছপখালী মিয়াওকি ফরেস্ট বাগানে বিভিন্ন প্রকার ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মধ্যদিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির সুচনা করা হয়। পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি ছিল। মালুমঘাটে সেই কর্মসূচি উদ্বোধন করে আরেকটি নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের কাজ শুরু করলেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তারই ধারাবাহিকতায় কুয়াকাটা পৌরসভা সহ কলাপাড়া উপজেলা ব্যাপী এ কর্মসূচি পালন করছে। এ কর্মসূচির আওতায় প্রথম ধাপে ২ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ নেয়া হয়েছে।
এসময় আরো উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক মো. ইয়াসিন সাদেক, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, কলাপাড়া উপজেলা মাধ্যমে শিক্ষা অফিসের একাডেমি সুপারভাইজার মো. মনিরুজ্জামান, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন ঘরামী প্রমুখ। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর সভার উপ সহকারী প্রকৌশলী সুজন আহমেদ, হিসাব নিরিক্ষন কর্মকর্তা আনোয়ার হোসাইন গাজী, নিন্মমান সহকারী জয়দেব গয়ালী সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা।
উল্লেখ্য, ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরংকুষ জয়ের মধ্য দিয়ে সরকার গঠন করা বিএনপি ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির মতো নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। এর বাইরে ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের সম্মানী ভাতা এবং ক্রীড়াবিদদের সন্মানী ও ক্রীড়া কার্ড প্রদান কর্মসূচি চালু করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার লক্ষ্যে পরিবেশ ও বন মন্ত্রণালয় আগামী ৫ বছরে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"