প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলের ফাইনাল চলাকালীন প্রথমার্ধের বিরতির ১১ মিনিটের বিশেষ হাফটাইম শো-তে পারফর্ম করতে যাচ্ছেন বিশ্বখ্যাত কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার, ম্যাডোনা, শাকিরা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস।
আগামী ১৯ জুলাই নিউইয়র্কে অনুষ্ঠিতব্য এই বর্ণাঢ্য পরিবেশনা পৃথিবীজুড়ে দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হবে। এতে আরো উপস্থিত থাকবেন নাইজেরিয়ান সংগীতশিল্পী বার্না বয়, বিশ্বখ্যাত কন্ডাক্টর গুস্তাভো দুদামেল, কোল্ডপ্লের অংশগ্রহণে পিএস২২ কোরাস এবং জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান ‘সিসেমি স্ট্রিট’-এর মাপেট চরিত্রগুলো।
অনুষ্ঠানটির উদ্দেশ্য ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডের জন্য তহবিল সংগ্রহ করা। ফিফা বিশ্বকাপের একটি ঐতিহ্য হিসেবে এই হাফ-টাইম শো অনুষ্ঠিত হচ্ছে।
জাস্টিন বিবার এ প্রসঙ্গে বলেছেন, “ফিফা বিশ্বকাপ এমন একটি আসর, যা পৃথিবীর মানুষকে অন্য যেকোনো কিছুর চেয়ে বেশি একত্রিত করে।” স্বাস্থ্যগত সমস্যার কারণে ‘জাস্টিস’ ওয়ার্ল্ড ট্যুর বাতিল করার পর, তিনি চলতি বছরের বসন্তে ক্যালিফোর্নিয়ার কোচেলা উৎসবে ফিরে এসে সফলভাবে তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন।
ফিফার এই ঐতিহাসিক হাফ-টাইম শোটি কিউরেশন করেছেন কোল্ডপ্লের ক্রিস মার্টিন। অনুষ্ঠানের মাধ্যমে ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডের জন্য ১০০ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা বিশ্বজুড়ে শিশুদের শিক্ষায় ব্যয় হবে।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করা শাকিরা এবং বার্না বয় আবারও একসঙ্গে মঞ্চে উঠে আসবেন। তাদের যৌথ গান ‘দাই দাই’ টুর্নামেন্ট শুরু হবার পর থেকেই সংগীত চার্টে শীর্ষে রয়েছে এবং বিভিন্ন ম্যাচে ব্যাপকভাবে বাজানো হচ্ছে।
এদিকে, ইতিহাসের সবচেয়ে বড় ফিফা বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নিচ্ছে। মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এই আসরের আয়োজক দেশ তিনটি ইতোমধ্যেই বিদায় নিয়েছে।
বৃহস্পতিবার বোস্টনে ফ্রান্স ও মরক্কোর ম্যাচ দিয়ে কোয়ার্টার ফাইনাল পর্ব আবার শুরু হচ্ছে, এবং শুক্রবার লস অ্যাঞ্জেলেসে স্পেন ও বেলজিয়াম মুখোমুখি হবে। শনিবার মিয়ামিতে নরওয়ে ও ইংল্যান্ড খেলবে, আর একই দিনে কানসাস সিটিতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা সুইজারল্যান্ডের মুখোমুখি হবে।
গোল্ডেন বুটের দৌড়ে বর্তমানে আট গোল নিয়ে শীর্ষস্থানে রয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি। তার ঠিক পেছনে সাত গোল নিয়ে অবস্থান করছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে এবং নরওয়ের এরলিং হালান্ড। এছাড়া ইংল্যান্ডের হ্যারি কেইনের গোলসংখ্যা ছয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন