প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আজকের তারিখ ২৪ জুন ২০২৬। সম্প্রতি স্বর্ণের দাম বৃদ্ধি পেতে চলেছে।
যুগান্তর থেকে মেসেজ হিসাবে প্রকাশিত সংবাদে জানা গেছে যে, দেশের বাজারে টানা ২ দফা কমার পর বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ফের স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এবারে ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।
সোমবার (২২ জুন) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে। নতুন এই দাম ২২ জুন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে এবং আজ বুধবার (২৪ জুন) দিনব্যাপী নির্ধারিত দামেই স্বর্ণ বিক্রি হবে।
নতুন দর অনুযায়ী, দেশের পাইকারি বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম হবে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা, এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৪ হাজার ৬০৬ টাকায় নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্যে বৃদ্ধি ঘটেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে।
এছাড়া চলতি বছরের এখন পর্যন্ত ৭৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যেখানে দাম ৪০ দফা বাড়ানো এবং ৩৮ দফা দাম কমানো হয়েছে, এবং ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন