প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে তিন দিনের জন্য রুশ হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন, যা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির যুদ্ধবিরতির প্রস্তাবের পর এসেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও তার জামাতা জ্যারেড কুশনারের সফরের পূর্বে এই নির্দেশনা দেওয়া হয়েছে। ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার মধ্যরাত থেকে কিয়েভে রাশিয়া হামলা চালাবে না।
ভারতীয় সংবাদ মাধ্যম
উল্লেখ করেছে, ট্রাম্পের বিশেষ দূতদের এই সফর ইউক্রেন যুদ্ধের অবসানের লক্ষ্যে একটি শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা করার জন্য পরিকল্পিত। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক... শনিবার মধ্যরাত থেকে তিন দিনের জন্য কিয়েভে হামলা না চালানোর নির্দেশ দিয়েছেন।’
শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দেন।
তিনি বলেন, ‘আমাদের পক্ষ থেকে কোনো বিমান হামলা হবে না এবং রাশিয়াকেও এর প্রতিফলন ঘটাতে হবে। আলোচনার জন্য প্রয়োজনীয় সময় এবং এই মার্কিন সফরকে ঘিরে সংশ্লিষ্ট লজিস্টিক সমস্যাগুলো সমাধানের সময়টুকু রাশিয়াকে বিমান হামলা বন্ধ রাখতে হবে।’
এদিকে, সাম্প্রতিক সময়ে কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার বিমান হামলা বৃদ্ধি পেয়েছে, যার ফলে বেসামরিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুক্রবার একটি রুশ ড্রোন ইউক্রেনের নিরাপত্তা সংস্থার সদর দপ্তরে আঘাত হানে।
অন্যদিকে, ইউক্রেনও রাশিয়ার সামরিক স্থাপনা, তেল শোধনাগার ও ই-কমার্স কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করে দূরপাল্লার হামলা চালাচ্ছে। এসব হামলার উদ্দেশ্য রাশিয়ার যুদ্ধ পরিচালনার সক্ষমতা ও অর্থনীতিকে দুর্বল করা এবং যুদ্ধের প্রভাব সাধারণ রুশ নাগরিকদের কাছে পৌঁছে দেওয়া।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘ চার বছর ধরে চলমান ইউক্রেন যুদ্ধের ইতি টানতে চান। এই লক্ষ্যে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও তার জামাতা জ্যারেড কুশনার দুই দেশের কাছে একটি শান্তি প্রস্তাব পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস জানাচ্ছে, শনিবার মস্কো সফরের পর রবিবার তাদের কিয়েভে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
এর আগে কিয়েভ সফরের বিষয়ে ট্রাম্প বলেন, তারা যুদ্ধ শেষ করার একটি প্রস্তাব নিয়ে যাচ্ছে। স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার দুজনই দক্ষ আলোচক, এবং তারা খুব ভালো কাজ করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন