প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইন্দোনেশিয়ার পূর্ব জাভার জনপ্রিয় মাউন্ট ব্রোমো জাতীয় উদ্যানে সব ধরনের পর্যটন কার্যক্রম এখন বন্ধ করা হয়েছে। এই সিদ্ধান্ত শনিবার রাতে নেওয়া হয়েছে। সম্প্রতি শুরু হওয়া দাবানল উদ্যানের আগ্নেয়গিরির গহ্বর এলাকায় ছড়িয়ে পড়ার কারণে এটি ঘটেছে।
উদ্যান পরিচালনাকারী কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার সন্ধ্যা থেকে তাদের উদ্যানের প্রবেশ নিয়ন্ত্রণ অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকবে। সরকারি ইনস্টাগ্রাম পেজে এক বিবৃতিতে এটি জানানো হয়। উল্লেখ্য, মাউন্ট ব্রোমো একটি সক্রিয় আগ্নেয়গিরি। এই আগ্নেয়গিরির গহ্বরের চারপাশের বিশাল বালুময় অঞ্চলটি পর্যটকদের কাছে ‘বালুর সমুদ্র’ হিসেবে পরিচিত।
প্রতি বছর বিপুলসংখ্যক পর্যটক এখানে ঘুরতে আসেন। কিন্তু সাম্প্রতিক কয়েকদিনের দাবানলে উদ্যানটির বড় একটি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
উদ্যান কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দাবানলে এখন পর্যন্ত মাউন্ট ব্রোমোর প্রায় ১৭৬ হেক্টর এলাকা পুড়ে গেছে। এই পরিমাণ প্রায় ৪৩৪ দশমিক ৯১ একর। বৃহস্পতিবার পর্যন্ত আগুন প্রায় ৬০ হেক্টর এলাকায় ছড়িয়েছিল, কিন্তু পরে আগুন বিস্তার লাভ করে ১৭৬ হেক্টরে পৌঁছায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্যান কর্তৃপক্ষের প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, রাতের অন্ধকারে পাহাড়ের ঢালজুড়ে আগুন জ্বলছে এবং আগুনের শিখা পাহাড়ের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ছে।
উদ্যান কর্তৃপক্ষ বলেছে, পর্যটক, উদ্যানের কর্মী এবং আশপাশের এলাকার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতেই পর্যটন কার্যক্রম বন্ধ করা হয়েছে। আগেই প্রবেশের টিকিট কিনে রাখা পর্যটকদের জন্য কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তারা চাইলে তাদের ভ্রমণের তারিখ পরিবর্তন করতে পারবেন। যদি কেউ ভ্রমণ বাতিল করতে চান, তবে টিকিটের টাকা ফেরত নেওয়ার সুযোগও থাকবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
দাবানল নিয়ন্ত্রণে নেয়ার জন্য আগুন নেভানোর কাজ জোরদার করেছে স্থানীয় কর্তৃপক্ষ। পূর্ব জাভার দুর্যোগ মোকাবেলা সংস্থা জানিয়েছে, আগুন নেভানোর কাজে পানি ছিটাতে সক্ষম হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি পানি প্রহণ এবং ছিটাতে সক্ষম ড্রোনও কাজে লাগানো হচ্ছে। আগুন যাতে আরো বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়তে না পারে সে জন্য বিভিন্নভাবে এটি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তবে পাহাড়ি ও দুর্গম এলাকা হওয়ায় আগুন নেভানোর কাজ এটি চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।
দাবানলের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো জানা যায়নি কর্তৃপক্ষের তরফ থেকে। আগুনের কারণ নিয়ে কোনো বিস্তারিত তথ্যও সাংবাদিকদের কাছে প্রকাশ করা হয়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে আগুনের বিস্তার এবং এটি পর্যটন এলাকায় পৌঁছানোর ঘটনায় নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মাউন্ট ব্রোমো জাতীয় উদ্যানে পর্যটন কার্যক্রম বন্ধ থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন