প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নোয়াখালীর সেনবাগে বিশেষ অভিযান পরিচালনা করে ১ বছর ৮ মাসের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত এক আসামিকে গ্রেপ্তার করেছে সেনবাগ থানা পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) সেনবাগ থানার অফিসার ও ফোর্সের পরিচালিত বিশেষ অভিযানে পারভেজ হোসেন (২৭) নামের ওই আসামিকে আটক করা হয়। তিনি সেনবাগ উপজেলার ঢালুয়া গ্রামের ফয়েজ আহাম্মদের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, পারভেজ হোসেনের বিরুদ্ধে আদালতের রায়ে ১ বছর ৮ মাসের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও দুই মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের নির্দেশনায় এবং সেনবাগ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামালের সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। সেনবাগ থানার এএসআই (নিরস্ত্র) মোঃ সহিদুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারের পর আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন