প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর মোহাম্মদপুরে পুলিশ কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগ নেতা আরশাফ উদ্দিন জুয়েল (৪৫)।
রোববার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৩টার সময় মোহাম্মদপুর থানাধীন বছিলা উত্তর মোড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আরশাফ উদ্দিন জুয়েল কেরানীগঞ্জ উপজেলার তারানগর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি হিসেবে পরিচিত।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত আরশাফ উদ্দিন জুয়েল আওয়ামী লীগের একটি মিছিলে অংশগ্রহণ করেছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ রেখে ঢাকার ভেতরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পরিকল্পনা করছিলেন। এই কারণে কেরানীগঞ্জ এলাকা থেকে পালিয়ে এসে মোহাম্মদপুরে অবস্থান নিয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে।
তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর থানা পুলিশের এসআই রাজু আহমেদ ও এসআই মো. আমিরুজ্জামান অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেন। তিনি আরও বলেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন