প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পিরোজপুরের মঠবাড়ীয়ায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তার।
বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জাতীয় ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কারুননেছা সুমি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলামসহ উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়া বিভিন্ন ইউনিয়নের কৃষি উপসহকারী কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
মেলা উপলক্ষে সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফলের চারা, সার ও বীজ বিতরণ করা হয়। তবে উপকারভোগী নির্বাচন ও তালিকা প্রণয়ন নিয়ে স্থানীয় কৃষকদের মধ্যে নানা প্রশ্ন ও অসন্তোষ দেখা দিয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার প্রতিটি ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত কৃষি উপসহকারী কর্মকর্তা এবং অভিজ্ঞ ও পরীক্ষিত কৃষক রয়েছেন। অতীতে কৃষি উপসহকারী কর্মকর্তারা প্রকৃত কৃষকদের মূল্যায়ন করে উপকারভোগীদের তালিকা প্রস্তুত করতেন। কিন্তু বর্তমান প্রক্রিয়ায় তালিকা প্রণয়নের ক্ষেত্রে পক্ষপাতিত্ব, আত্মীয়করণ এবং প্রকৃত কৃষকদের বঞ্চিত হওয়ার আশঙ্কার অভিযোগ উঠেছে।
এ বিষয়ে কয়েকজন কৃষক অভিযোগ করেন, প্রকৃত চাষিদের পরিবর্তে অন্যদের অগ্রাধিকার দেওয়া হলে সরকারি সহায়তার মূল উদ্দেশ্য ব্যাহত হতে পারে। একই সঙ্গে কৃষি উপসহকারী কর্মকর্তারাও তাদের দায়িত্ব পালনে অবমূল্যায়নের শিকার হচ্ছেন এবং কৃষকদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। কৃষকদের দাবি, উপকারভোগী নির্বাচনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রকৃত কৃষকদের অগ্রাধিকার দেওয়া হোক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন