প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের কার্যক্রম আরও গতিশীল করতে নতুন একটি গাড়ি হস্তান্তর করা হয়েছে। অগ্রণী ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সৌজন্যে গাড়িটি দেওয়া হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবার কাছে গাড়ির চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
এ সময় ডিআইজি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ এবং জনগণকে দ্রুত পুলিশি সেবা দিতে ময়মনসিংহ রেঞ্জ পুলিশ কাজ করে যাচ্ছে। নতুন গাড়ি যুক্ত হওয়ায় শ্যামগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্র ও পূর্বধলা থানার জরুরি সাড়া প্রদান, রাতের টহল এবং দুর্গম এলাকায় দ্রুত পুলিশি সেবা পৌঁছে দেওয়া আরও সহজ হবে।
তিনি জননিরাপত্তা নিশ্চিত করা ও শান্তিপূর্ণ সমাজ গঠনে পুলিশ এবং স্থানীয় জনগণের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগ্রণী ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পরিচালক ও বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান, নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, শ্যামগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) মো. সেন্টু মিয়াসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন