প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বন্যা-পরবর্তী পরিস্থিতি পর্যালোচনার উদ্দেশ্যে এবং ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিতে খাগড়াছড়ি সফরে গেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
বৃহস্পতিবার তিনি বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন এবং কার্যক্রমের অংশ হিসেবে খাগড়াছড়ি সার্কিট হাউসে জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার শাহাদাত।
সভায় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উল্লেখ করেন, সরকারের নির্দেশনা অনুযায়ী বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িঘর মেরামতের উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন, কৃষিতে যাদের ক্ষতি হয়েছে, তাদের পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় প্রণোদনা প্রদান করা হবে।
তিনি আরো জানিয়েছেন, সরকার বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকবে। যেসব সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোর সংস্কারকাজ দ্রুত শুরু করা হবে। এ ছাড়া, আগামী মাস থেকে খাদ্যবান্ধব কর্মসূচি চালু করা হবে বলেও তিনি জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-সংসদীয় আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিসহ সরকারি ও বেসরকারি কর্মকর্তারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন