প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে উস্কানিমূলক, মানহানিকর ও বিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের বিরুদ্ধে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছিল। ২০ জুন, মামলাটি দায়ের করেছিলেন জালাল আহমেদ খোকন তালুকদার নামে এক ব্যক্তি।
বৃহস্পতিবার (২৫ জুন), ঘটনার মাত্র ৫ দিনের মধ্যে বাদী নিজে সামাল দিতে নিজেদের মতো করেই মামলাটি প্রত্যাহার করেন। এই বিষয়টি নিশ্চিত করেছেন জালাল আহমেদের পক্ষে মামলার প্রত্যাহারের আবেদন করা আইনজীবী মো. জাফর আলী।
আইনজীবী মো. জাফর আলী জানিয়েছেন, ‘বিষয়টি মীমাংসা হয়ে গেছে। কাজেই তিনি মামলাটি প্রত্যাহার করতে চেয়েছেন বলে জানালে আমরা সেটি কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নং আমলী আদালতে দরখাস্ত করি।’
তবে এ বিষয়ে বিস্তারিত জানতে জালাল আহমেদের সঙ্গে মোবাইলফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
এর আগে পুলিশ স্টেশনে দায়ের করা এজাহারে উল্লেখ করা হয় যে—মিথ্যা, বিভ্রান্তিকর ও উস্কানিমূলক তথ্য ছড়িয়ে মনিরুল হক চৌধুরীর রাজনৈতিক, সামাজিক এবং ব্যক্তিগত সুনামকে ক্ষুণ্ণ করার চেষ্টা করেছেন মুফতি ফয়জুল করীম।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন