প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খুলনায় পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনার মামলায় আদালত ৬ আসামিকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই মামলায় অন্য এক আসামিকে খালাস দেওয়া হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. খুরশীদ আলম এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি আদালতের বেঞ্চ সহকারী মো. শাহ আলম নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন-মীর সেলিম, মাহাবুবুর রহমান, মো. লিটন দেওয়ান, নাসির গাজী ওরফে কাবিলা, কালাম ঢালী ও শামীম বিশ্বাস। মামলার অপর আসামি জিহাদুল বিশ্বাসকে খালাস দেওয়া হয়েছে।
এছাড়া, এ মামলার দণ্ডপ্রাপ্ত আসামি শামীমকে ৪১২ ধারায় অতিরিক্ত ১০ বছরের সশ্রম কারাদণ্ডও দেওয়া হয়েছে, পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় মো. লিটন দেওয়ান ও নাসির গাজী ওরফে কাবিলা আদালতে হাজির ছিলেন, অন্য আসামিরা পলাতক রয়েছেন।
আদালতের সূত্রে জানাগেছে, ২০২৩ সালের ৪ এপ্রিল ডিম ব্যবসায়ী মো. রবিউল ইসলাম পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজারে রাত পৌনে ১২টার দিকে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এসময় তার সাথে একজন কর্মচারী ছিলেন। তারা যখন নাসিরপুর গ্রামের সাবেক চেয়ারম্যানের বাড়ির সামনে পৌঁছান, তখন দুটির মোটরসাইকেলে এক ব্যক্তি পুলিশের পোশাক পরিহিত এবং বাকি তিনজন সিভিল পোশাক পরা অবস্থায় তাদের গতিরোধ করে। তারা জানান, রবিউলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে এবং তাদের থানায় যেতে হবে। তারা রবিউলকে মোটরসাইকেলে উঠিয়ে থানায় না নিয়ে ডুমুরিয়া উপজেলার মাগুরখালীর দিকে চলে যায়। তখন রবিউল তাদের কাছ থেকে জানতে চাইলে তাকে ভয় দেখিয়ে এক লাখ টাকা ও একটি দামি মোবাইল ফোন নিয়ে ফেলে দেয়। ঘটনার পরদিন রবিউল পাইকগাছা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
একই বছরের ৩০ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. শাহজুল ইসলাম ৭ জনের বিরুদ্ধে আদালতে একটি অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য প্রমাণ শেষ হলে আদালত রায় ঘোষণা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন