প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দুই শিশু বিকেলের ঘরের মধ্যে গভীর ঘুমে ছিল। হঠাৎ করে সেই ঘরে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই আগুন সবকিছু গ্রাস করে নেয়। ঘুমের মধ্যেই প্রাণ হারায় তিন বছরের আনাছ হোসেন। গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয় তার দুই বছরের বোন মরিয়ম আক্তারকে।
এই মর্মান্তিক ঘটনা ঘটে রোববার (২২ নভেম্বর) বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের আতিক মেম্বার বাড়িতে।
নিহত আনাছ ওই বাড়ির নাজির আহমেদের ছেলে। আগুনে তার বোন মরিয়মও গুরুতর দগ্ধ হয়। মরিয়মকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, রোববার বিকেলে নাজির আহমেদ ও তার ভাই নেছার আহমেদের বসতঘরে হঠাৎ আগুন লাগে। সেই সময় ঘরের ভেতর শিশুরা ঘুমিয়ে ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তাদের বের করে আনার সুযোগও মেলেনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় আনাছের। গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয় মরিয়মকে।
এই অগ্নিকাণ্ডের ফলে নাজির আহমেদ ও নেছার আহমেদের দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। তবে ততক্ষণে ঘর দুটি পুড়ে ছাই হয়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
ঘটনার খবর পেয়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইবনে জায়েদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন