প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজনীতিতে কাউকেই বিশ্বাস করেন না। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তিনি বিশ্বাস করেন কি না, এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
বৃহস্পতিবার নিউজম্যাক্সের ‘ফিনার্টি’ অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, তিনি কি নেতানিয়াহুকে বিশ্বাস করেন। ট্রাম্পের উত্তর ছিল, “সত্যি বলতে, আমি কাউকেই বিশ্বাস করি না।”
তিনি আরও বলেন, “আমি কাউকেই বিশ্বাস করি না। রাজনীতির জগতে আমি কাউকেই বিশ্বাস করি না।”
তবে, নেতানিয়াহুকে নিয়ে তার বিশেষ উদ্বেগ রয়েছে কি না, সে সম্পর্কে স্পষ্ট কিছু বলেননি ট্রাম্প। দীর্ঘ সময় ধরে নেতানিয়াহুর সঙ্গে তার ঘনিষ্ঠ রাজনৈতিক ও সামরিক সহযোগিতার সম্পর্ক বিদ্যমান রয়েছে।
আগামী ২৭ অক্টোবর ইসরাইলের পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার জন্য আবারো চেষ্টা করছেন নেতানিয়াহু। সাক্ষাৎকারে জানতে চাওয়া হয়, ট্রাম্প কি নির্বাচনে কোনোভাবে যুক্ত হওয়ার পরিকল্পনা করছেন।
ট্রাম্পের জবাব ছিল, “তারা চায় আমি এতে যুক্ত হই। হ্যাঁ, তারা তা-ই চায়।”
নেতানিয়াহুর সঙ্গে নিজের সম্পর্কের বিষয়ে ট্রাম্প বলেন, “তার সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। আমরা একসঙ্গে ভালো সাফল্য পেয়েছি।”
এর আগে, বিভিন্ন সময়ে নেতানিয়াহুর প্রতি প্রকাশ্যে সমর্থন জানানো থেকে বিরত ছিলেন ট্রাম্প। গত ১ অক্টোবর টাইম সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ইসরাইলকে প্রতিরক্ষা সহায়তা দেওয়াই তার “প্রধান লক্ষ্য।”
সূত্র: মিডল ইস্ট আই
আরএ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন