প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারী ক্রিকেটারদের মধ্যে বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে পরিচিত স্মৃতি মান্ধানা। ৩০ বছর বয়সী এই ভারতীয় ক্রিকেট তারকা ইতোমধ্যে ১৮২টি টি-টোয়েন্টি, ১২৩টি ওয়ানডে এবং ৯টি টেস্ট ম্যাচ খেলে ১৮টি সেঞ্চুরি এবং ৭৭টি ফিফটির সাহায্যে ১১ হাজার ১৫৪ রান সংগ্রহ করেছেন।
আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য অর্জনের পূর্বে তার প্রস্তুতির প্রক্রিয়া কেমন ছিল, সেই বিষয়ে তিনি তার অভিজ্ঞতা শেয়ার করেছেন। বাঁহাতি এই তারকা ব্যাটসম্যান এখনো ফিটনেস বজায় রাখতে যা করছেন, তা নিয়েও তিনি কথা বলেছেন।
সম্প্রতি একটি পডকাস্টে স্মৃতি জানিয়েছেন, তার ছোটবেলায় শরীরচর্চা এবং শৃঙ্খলার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হতো। প্রতিদিন ভোরে শুরু হতো তার অনুশীলন। নির্দিষ্ট সময় ধরে শরীরচর্চা শেষ করার পর তিনি ব্যাটিংয়ের প্রস্তুতিতে মনোনিবেশ করতেন।
ভোর ৫টায় শুরু শরীরচর্চা
স্মৃতির সকালের রুটিন শুরু হতো ভোরে। শরীরের ওজন ব্যবহার করে তিনি একাধিক কঠিন ব্যায়াম করতেন। স্কোয়াট জাম্প, বার্পি এবং মাউন্টেন ক্লাইম্বার—প্রতিটি ব্যায়াম ৩০ সেকেন্ড করে করতে হতো। তিনি পাঁচটি সেট সম্পূর্ণ করতেন।
শরীরচর্চার এই পর্ব শেষ হলেই দিনের অনুশীলন শেষ হয়ে যেত না। বরং এরপর শুরু হতো ব্যাটিংয়ের প্রস্তুতি। কোনও বোলারের বল না থাকলেও নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে ব্যাটিংয়ের ভঙ্গি ও শট খেলার মুভমেন্ট অনুশীলন করতেন। ক্রিকেটের পরিভাষায়, এই অনুশীলনকে বলা হয় শ্যাডো ব্যাটিং।
সকাল সাড়ে ৭টা থেকে ৮টা পর্যন্ত অনুশীলন চলত। ভোরে শুরু হওয়া এই রুটিন টানা পাঁচ বছর ধরে নিয়মিতভাবে পালন করেছেন তিনি। প্রতিদিনের কাজ প্রতিদিনই শেষ করতে হতো তাকে।
তবে স্মৃতির প্রশিক্ষণ শুধুমাত্র ফিটনেসের মধ্যে সীমাবদ্ধ ছিল না। ক্রিকেটের বিভিন্ন দিক বুঝতে তাকে টেস্ট ম্যাচ দেখতে উৎসাহিত করতেন তার প্রশিক্ষক। মাঠে কোন পরিস্থিতিতে কী ধরনের ফিল্ডিং সাজানো হচ্ছে, অধিনায়ক কী সিদ্ধান্ত নিচ্ছেন, এসব বিষয় খেয়াল করতে হতো তাকে। ম্যাচ দেখে নোট নেওয়া এবং বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা করাও ছিল সেই শেখার অংশ।
ফিটনেসের পাশাপাশি ক্রিকেটের বোধ
স্মৃতির অভিজ্ঞতা থেকে স্পষ্ট যে, তার ছোটবেলার প্রস্তুতিতে শারীরিক সক্ষমতার পাশাপাশি খেলা বোঝার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছিল। ফিল্ডিং সাজানো, ম্যাচের পরিস্থিতি বিচার করা এবং নেতৃত্বের দায়িত্ব সম্পর্কে ধারণা তৈরি—সবকিছুই ছিল প্রশিক্ষণের অংশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন