প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে শান্তি চুক্তি কার্যত শেষ হওয়ার কথা ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পায়।
এই প্রভাবে বুধবার (৮ জুলাই) অবেশে ভারতের শেয়ারবাজারে দেখা গেছে গত তিন মাসের মধ্যে সবচেয়ে বড় একদিনের পতন।
দিন শেষে, ভারতের প্রধান শেয়ার সূচক নিফটি-৫০ ২ দশমিক ১২ শতাংশ কমে ২৩ হাজার ৮৮২ দশমিক ৫ পয়েন্টে এবং বিএসই সেনসেক্স ২ দশমিক ১৫ শতাংশ কমে ৭৬ হাজার ৫০৩ দশমিক ৬ পয়েন্টে নেমে এসেছে। উভয় সূচকের জন্য এটি তিন মাসেরও বেশি সময়ের মধ্যে বৃহত্তম দৈনিক পতন।
ইরান এর আগে জানিয়েছে, হরমুজ প্রণালিতে ট্যাংকারে হামলার জবাবে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর পর তারা বাহরাইন ও কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা করেছে। এই পরিস্থিতিতে নতুন করে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এদিকে, ভারতীয় রুপির মান ০ দশমিক ৬২ শতাংশ কমে প্রতি ডলারে ৯৫ দশমিক ৫৫৫০ রুপিতে দাঁড়িয়েছে। পাশাপাশি সরকারি বন্ডের দামও কমতির দিকে রয়েছে।
বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ হওয়ার কারণে, তেলের দাম বৃদ্ধি হলে ভারতরে আমদানি ব্যয় বৃদ্ধি, মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর চাপ সৃষ্টি করে।
ওয়েলথমিলস সিকিউরিটিজের ইক্যুইটি কৌশল বিভাগের পরিচালক ক্রান্তি বাথিনি জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নতুন উদ্বেগ সৃষ্টি করেছে যা জ্বালানি সরবরাহ এবং তেলের দাম নিয়ে। এতে ভারতের বাজার ও অর্থনীতির ওপর বাড়তি চাপ পড়তে পারে। বিদেশি বিনিয়োগও কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, দিনের শেষের দিকে বিদেশি বিনিয়োগকারীদের বড় ধরনের শেয়ার বিক্রির কারণে বাজারের পতন আরও তীব্র হয়েছে।
সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে আর্থিক, তথ্যপ্রযুক্তি, তেল ও গ্যাস, অটোমোবাইল এবং এফএমসিজি খাত। এছাড়া তেলের দাম বৃদ্ধির ফলে তেল বিপণন কোম্পানি, রং প্রস্তুতকারী প্রতিষ্ঠান, বিমান পরিবহন এবং টায়ার নির্মাতা কোম্পানিগুলোর শেয়ারও উল্লেখযোগ্যভাবে কমেছে।
সূত্র: রয়টার্স
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন