প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করায় হেফাজতে ইসলাম বাংলাদেশ তীব্র প্রতিবাদ ও উদ্বেগ জানিয়েছে। সেইসাথে, সরকারকে এই সিদ্ধান্ত অবিলম্বে পুনর্বিবেচনার জন্য আহ্বান জানানো হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে গণমাধ্যমে পাঠানো হেফাজতের প্রচার সম্পাদক কিফায়াতুল্লাহ আজহারী স্বাক্ষরিত বিবৃতিতে প্রতিবাদের কথা উল্লেখ করা হয়। এর আগে, শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে একটি অনুষ্ঠানে শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ পাঠ করানো হয়।
হেফাজতের নেতারা বিবৃতিতে উল্লেখ করেন, বৃহস্পতিবার ‘সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশ’র উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন যে শামীম কায়সার লিংকনকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া আলেম সমাজ ও দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগণের প্রত্যাশার সঙ্গে সম্পূর্ণ বিপরীত। তারা উল্লেখ করেন, তিনি প্রচলিত পীর-মাশায়েখ এবং তাবলিগ জামাত, পাশাপাশি ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত চার মাযহাবের চেতনা-বিরোধী মতাদর্শের প্রতি বিশ্বাসী।
বিবৃতিতে বলা হয়েছে, ধর্ম মন্ত্রণালয় একটি অত্যন্ত সংবেদনশীল ও বিশেষায়িত ক্ষেত্র। এই পদে ইসলামী মূল্যবোধে শ্রদ্ধাশীল এবং উলামায়ে কেরামের কাছে গ্রহণযোগ্য কাউকে দায়িত্ব না দিয়ে এমন সিদ্ধান্ত নেওয়ার ফলে দেশের ধর্মপ্রাণ জনগণের অনুভূতিতে আঘাত হানবে।
সরকারকে সতর্ক করে বলা হয়, কওমি আলেম সমাজের পরামর্শ উপেক্ষা করে এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলে উলামায়ে কেরামের সঙ্গে সরকারের সুসম্পর্ক ও আস্থায় চরম চির ধরবে। তাই কল্যাণকর উপায়ে আলেমদের সঙ্গে পরামর্শ করে একজন যোগ্য, অভিজ্ঞ ও সর্বজনগ্রাহ্য ব্যক্তি যেন ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পান, সে জন্য আহ্বান জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন