প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ জানান, জামায়াত ইসলামী থেকে কেবল বহিষ্কারের ভিত্তিতে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের এমপি পদ হারানোর সুযোগ নেই।
তিনি বৃহস্পতিবার নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান।
ইসি মাছউদ বলেন, শুধু দলের বহিষ্কারের ভিত্তিতে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে না। সংসদের পক্ষ থেকে কোনো চিঠি পাওয়ার পর বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তবে রাজনৈতিক দল থেকে বহিষ্কার হলে এমপি পদ হারানোর সুযোগ নেই।
নির্বাচন কমিশনার আরও জানান, আইন অনুযায়ী যদি কেউ দল থেকে পদত্যাগ করেন, তবে তার এমপি পদ হারানোর কথা রয়েছে। কিন্তু দল যদি বহিষ্কার করে, তাহলে সংবিধান অনুযায়ী এমপি পদের হারানোর সুযোগ নেই। সংসদ থেকে রেফারেন্স সাপেক্ষে কমিশন সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। সংবিধান অনুযায়ী স্পিকারের মাধ্যমে সংসদের চিঠি পেলে, কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন