প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের আর্থিক রাজধানী মুম্বাইয়ে মারাত্মক ভূমিধসের ঘটনা ঘটে। এটি ভারী বৃষ্টির কারণে সংঘটিত হয়েছিল। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, যেহেতু এতে অন্তত ছয়জন নিহত হয়েছেন এবং আরও চারজন আহত হয়েছেন।
এই ঘটনা বুধবার (১২ আগস্ট) ভোরে ঘটে। পৌর কর্মকর্তা তানাজি কাম্বলি জানান, আজ ভোরে আলো ফোটার আগেই মুম্বাইয়ের উপশহর ঘাটকোপারের একটি ঘনবসতিপূর্ণ এলাকায় পাহাড়ি ঢালের একটি অংশ ধসে দুটি থেকে তিনটি কাঁচা ঘরের ওপর পড়ে।
দুর্ঘটনার পর পরই উদ্ধারকাজে নেমে পড়েন দমকলকর্মী, পুলিশ, জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং পৌর কর্মকর্তারা। যদিও দুর্ঘটনাস্থলটি ঘিঞ্জি এবং গলিগুলো সরু হওয়ায় সেখানে ভারী যন্ত্রপাতি পৌঁছাতে না পারায় প্রাথমিক উদ্ধারকাজে বেশ বাধা পড়ে।
উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের মধ্য থেকে ১০ জনকে উদ্ধার করে দ্রুত স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানের চিকিৎসকেরা দুই শিশু ও দুই কিশোরসহ মোট ছয়জনকে মৃত ঘোষণা করেন। হাসপাতলে চিকিৎসাধীন থাকা বাকি চারজনের অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানা গেছে।
দুর্ঘটনাস্থল পরিদর্শন করে মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়ে নিহতদের পরিবারের জন্য বিশেষ সহায়তার আশ্বাস দেন। ভারতের আবহাওয়া দপ্তরের তথ্যমতে, পশ্চিম ভারতজুড়ে মৌসুমি বায়ু অত্যন্ত সক্রিয় থাকায় আগামী দিনগুলিতে বৃষ্টিপাত আরও বাড়তে পারে। অতএব, বন্যা ও ভূমিধসপ্রবণ অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
মুম্বাই শহরে দুই কোটিরও বেশি মানুষের বাস। সাধারণত জুন থেকে সেপ্টেম্বর মাসজুড়ে এখানে প্রবল বর্ষণ হয়। বর্ষাকালে জলজট ও পাহাড়ি ঢালে অপরিকল্পিত নির্মাণের কারণে প্রতিবছরই ভূমিধস ও ভবন ধসের ঘটনা ঘটে। এর পেছনে অপরিকল্পিত নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনকেই বিশেষজ্ঞরা মূল কারণ হিসেবে দায়ী করছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন