প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিরাজগঞ্জের কামারখন্দে এক যুবকের হামলার ঘটনা ঘটে, যেখানে প্রতিবেশী সবুজ প্রামাণিক (২৬) তার পরিবারের সদস্যদের রক্ষা করতে গিয়ে বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। হামলাকারী রাজু প্রামাণিকের (২৬) একটি আঙুলও বিচ্ছিন্ন হয়েছে। এ হামলায় আরও দুজন আহত হয়েছেন। আহত সবুজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার ভদ্রঘাট গ্রামের বাজার এলাকার বাড়ির পাশে একটি গলিতে এই ঘটনা ঘটে।
পুলিশ, আহতদের পরিবার এবং প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, রাজু প্রামাণিক ওই গ্রামের শাহিন প্রামাণিকের ছেলে। মাদক সেবনের জন্য টাকা না পেয়ে তিনি প্রায়ই পরিবারের সদস্যদের ওপর হামলা চালাতেন বলে অভিযোগ রয়েছে। বুধবার (২১ অক্টোবর) তিনি আবারও পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। এ সময় প্রতিবেশী সবুজ তাকে থামাতে এগিয়ে গেলে রাজু ধারালো ছুরি দিয়ে সবুজকে আঘাত করেন। এতে সবুজের বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায় এবং তার কপালের এক পাশে গুরুতর জখম হয়।
প্রতিবেশীরা রাজুকে থামাতে এগিয়ে এলে তিনি তাদের ওপরও ছুরি নিয়ে হামলা চালান। এতে আরও দুজন আহত হন। এক পর্যায়ে রাজু নিজের গলাতেও ছুরি দিয়ে আঘাত করে আহত হন। পরে গ্রামবাসী তাকে আটক করার চেষ্টা করেন, এ সময় ধস্তাধস্তির মধ্যে রাজুর একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে সবুজের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে কামারখন্দ থানার ওসি হাশমত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামি সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাকে পুলিশের নজরদারিতে রাখা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন