প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য (এমপি) মির্জা ফয়সল আমীন জানিয়েছেন, কৃষকরা আর সারের সমস্যায় ভুগবে না।
শনিবার (৭ নভেম্বর) রুহিয়া উপজেলার সেনুয়া ইউনিয়ন পরিষদের দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফয়সল বলেন, "আপনাদের জন্য ভালো খবর আছে। সারের সমস্যা সমাধান হয়ে গেছে। কৃষক কোথাও আর সারের সমস্যায় ভুগবে না। আগামী দুয়েক দিনের মধ্যে বাজারে গেলে বুঝতে পারবেন সারের আর কোনো সমস্যা নেই।"
তিনি আরও বলেন, "কোথাও সমস্যা দেখলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন। সরাসরি আমাকে জানাবেন। সেটা আমি দেখব। ঠাকুরগাঁও জেলার জন্য ৪ হাজার টন টিএসপি অতিরিক্ত বরাদ্দ দেয়া হয়েছে। এত সারের প্রয়োজন হবে না আশা করছি। সবাই ভালো থাকবেন।"
মির্জা ফয়সল আরও উল্লেখ করেন, "উন্নয়নের যে রাস্তায় আপনারা এসে গেছেন, এটা শুধু সূচনা মাত্র। আপনার জন্য কোনো কিছু তৈরি করাটা সহজ। কিন্তু ভবিষ্যত প্রজন্মের জন্য তৈরি করা কঠিন। সেজন্য আপনাকে স্বপ্ন দেখতে হবে। আগামী দুশো বছর পরের সুবিধাটা আপনি তৈরি করে দিতে পারবেন। এটা থাকতে হবে। না থাকলে গোছানো আধুনিক দেশ তৈরি করতে পারবেন না। সেই কাজ করার জন্য আমাদের সরকার বদ্ধপরিকর।"
সেনুয়া ইউনিয়ন পরিষদের দ্বিতল ভবনটির ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৭ লাখ ৭৩ হাজার টাকা। কাজটি বাস্তবায়ন করবে এলজিইডি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন