০৫:৪০ এম
ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড অ্যান্তোইন সেমেনিওকে উদ্দেশ্য করে বর্ণবাদী মন্তব্য করার অভিযোগে ৭১ বছর বয়সী এক ফুটবল দর্শককে গ্রেফতার করেছে যুক্তরাজ্যের মেরসিসাইড পুলিশ। এটি ঘটেছে ইংলিশ প্রিমিয়ার লিগের একটি ম্যাচ চলাকালে। এভারটন জানায়, ঘটনাটি সোমবার রাতে অনুষ্ঠিত ম্যাচের সময় ঘটে।
এভারটনের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, হিল ডিকিনসন স্টেডিয়ামে ম্যাচ চলাকালে গ্যালারিতে থাকা দর্শক ও স্টেডিয়াম কর্মীরা অভিযোগটি শনাক্ত করেন। পরবর্তীতে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ‘বর্ণবাদী উদ্দেশ্যপ্রণোদিত জনশৃঙ্খলা লঙ্ঘনমূলক অপরাধ’-এর সন্দেহে তদন্ত চলছে।
এভারটন ক্লাবের একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘বর্ণবাদ ও সব ধরনের বৈষম্য সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য।’
আরও পড়ুন: কাবাডি খেলোয়াড় মিথিলাকে আর্থিক সহায়তা প্রদান করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ম্যানচেস্টার সিটি ক্লাবটি বিষয়টিতে দ্রুত পদক্ষেপ নেয়ায় এভারটন এবং পুলিশকে ধন্যবাদ জানিয়েছে। ক্লাবটির পক্ষ থেকে বলা হয়েছে, তারা পুরো ঘটনায় সঠিক ও দ্রুত ব্যবস্থা নেয়াকে স্বাগত জানায়।
এর আগেও সেমেনিও বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন। চলতি মৌসুমের উদ্বোধনী ম্যাচে বোর্নমাউথের হয়ে লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে খেলতে গিয়ে তিনি এক লিভারপুল সমর্থকের কাছ থেকে বর্ণবাদী গালির অভিযোগ করেন। ঐ ম্যাচে খেলা সাময়িকভাবে বন্ধ করে অভিযুক্ত দর্শককে স্টেডিয়াম থেকে বের করে দেয়া হয়। সেই ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে, একই ম্যাচে ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার মার্ক গেহির বিরুদ্ধে অনলাইনে বর্ণবাদী আক্রমণের ঘটনায়ও ক্লাবটি নিন্দা জানিয়েছে। ম্যানচেস্টার সিটি বলেছে, ‘আমরা সেমেনিও এবং মার্ক; দুজনকেই পূর্ণ সমর্থন দিয়ে যাব এবং আমাদের খেলায় কোনো ধরনের বৈষম্য কখনোই মেনে নেব না।’
এভারটন ক্লাব, মেরসিসাইড পুলিশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুরো ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।
আরও পড়ুন: স্ত্রীকে হত্যার অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ কর্মসূচি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন