প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাগুরার মধুমতি নদী থেকে নিখোঁজ স্কুলছাত্র ইয়াসিন মোল্লার লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে ইয়াসিনের লাশ উদ্ধার করেন মাগুরা ফায়ার সার্ভিসের সদস্যরা।
এর আগে গত রবিবার মাগুরা সদর উপজেলার কালিনগর গ্রামে মধুমতি নদীর পানিতে ডুবে যায় ইয়াসিন মোল্লা (৯)।
ইয়াসিন মোল্লা মাগুরা সদর উপজেলার কালিনগর গ্রামের শহর আলী মোল্লার ছেলে এবং কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। ইয়াসিন আলী মোল্লার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মাগুরা ফায়ার সার্ভিসের সাব অফিসার জামাল উদ্দিন জানিয়ে বলেন, গত রবিবার বিকালে মধুমতি নদীর পাড়ে চাচার সঙ্গে পাট জাগ দেওয়ার কাজে সহযোগিতা করার সময় পা পিছলে নদীতে পড়ে গেলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
মঙ্গলবার সকালে এলাকাবাসীর খবরে মধুমতি নদীর বাগবাড়িয়া এলাকা থেকে মাগুরা ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটির লাশ উদ্ধার করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন