প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
‘সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে বরগুনার বেতাগীতে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে। রবিবার (১ নভেম্বর) সকালে এই উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় ‘করব কাজ, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ এবং ‘জাতীয় যুব দিবস সফল হোক’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহরের রাজপথ। র্যালিতে তরুণ উদ্যোক্তা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং যুবসমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
র্যালির পর উপজেলা পরিষদ হলরুমে (দ্বিতীয় তলায়) আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি আমন্ত্রিত ছিলেন। তবে তিনি উপস্থিত থাকতে না পারায় বেতাগী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. শাহজাহান কবির অনুষ্ঠানে অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেন।
বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক এনাম, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. জলিলুর রহমান খান নান্না, উপজেলা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি মো. হাবিবুর রহমান খান নান্না, নির্বাচন পরিচালনা কমিটির বেতাগী উপজেলা সদস্যসচিব এস এম নুরুল ইসলাম পান্না, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. আহসানুল কবির সোয়েব এবং সাধারণ সম্পাদক মো. আমিন মোর্শেদ রুহুল আমিন।
আলোচনা সভায় বক্তারা উল্লেখ করেন, দেশের বিশাল যুবসমাজকে দক্ষ ও উৎপাদনশীল জনশক্তিতে রূপান্তরিত করা সম্ভব হলে বেকারত্ব দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতির উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। বক্তারা বলেন, যুবকদের চাকরির প্রত্যাশায় বসে না থেকে কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে আত্মকর্মসংস্থানে এগিয়ে আসতে হবে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হওয়ার পাশাপাশি দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, যুবসমাজ দেশের অন্যতম চালিকাশক্তি। তাদের মেধা, সৃজনশীলতা ও কর্মদক্ষতার যথাযথ বিকাশ ঘটাতে পারলে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
যুবসমাজের সম্ভাবনা, সৃজনশীলতা ও আত্মকর্মসংস্থানকে উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও তরুণ উদ্যোক্তারা অংশ নেন।
অনুষ্ঠানের শেষপর্বে প্রশিক্ষণার্থীদের মধ্যে ঋণের চেক এবং প্রশিক্ষণ সম্পন্নকারীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন