প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় পারিবারিক বিরোধের কারণে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর নিজের গলায় আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন স্বামী সজীব মিয়া (৩০)।
গতকাল শনিবার রাত ৯টার দিকে উপজেলার বালিয়াখোড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত গৃহবধূর নাম উর্মি আক্তার (২২) হিসেবে চিহ্নিত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে পারিবারিক বিরোধের এক পর্যায়ে স্ত্রী উর্মি আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আহত করেন সজীব। উর্মির চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এসে তাদের উদ্ধার করার চেষ্টা করেন। প্রতিবেশীদের সামনে সজীব নিজের গলায় আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন।
পরে স্থানীয় বাসিন্দারা দুজনকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক উর্মি আক্তারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সজীব মিয়া বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের দাবি, সজীবের জুয়ায় আসক্তি এবং তার স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ায় জড়িত থাকার অভিযোগ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল।
ঘিওর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর জানান, উর্মি আক্তারের লাশ মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার স্বামী সজীব মিয়া একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন