প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২০২৮ সালের অলিম্পিক ক্রীড়ার বড় আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে। দীর্ঘ সময় পর এবারের অলিম্পিকে আবার ক্রিকেট ফিরছে। এই উপলক্ষে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) ক্রিকেট ইভেন্টের বাছাই প্রক্রিয়া চূড়ান্ত করেছে।
নতুন সিদ্ধান্ত অনুসারে, বাংলাদেশকে অলিম্পিকের মূল পর্বে স্থান করে নিতে হলে অবশ্যই বাছাইপর্ব পেরোতে হবে। উল্লেখ্য, ২০২৭ সালে আইসিসির অলিম্পিক বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এশিয়া থেকে ভারত সরাসরি অলিম্পিকের জন্য নির্বাচিত হয়েছে। এছাড়া, নিজ নিজ মহাদেশের প্রতিনিধিত্ব করেও সরাসরি মূল পর্বে খেলবে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং গ্রেট ব্রিটেন। গ্রেট ব্রিটেনের হয়ে অলিম্পিকে খেলতে পারবেন ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডের খেলোয়াড়রা।
স্বাগতিক হওয়ার কারণে পুরুষ এবং নারী—দুটি ক্রিকেট ইভেন্টেই যুক্তরাষ্ট্র সরাসরি অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। তবে এর জন্য দলটিকে ২০২৬ সালের ৩০ জুন থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশিত আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ের যেকোনো একটি শীর্ষ ১৫ দলের মধ্যে থাকতে হবে। বর্তমানে পুরুষদের র্যাংকিংয়ে যুক্তরাষ্ট্র ১৩তম এবং নারীদের র্যাংকিংয়ে ২০তম স্থানে রয়েছে।
অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ অলিম্পিকে সরাসরি অংশগ্রহণ করতে পারবেনা। কারণ, ওয়েস্ট ইন্ডিজ কোনও স্বতন্ত্র অলিম্পিক সদস্য দেশ নয়। তবে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত র্যাংকিংয়ে অলিম্পিকে সরাসরি সুযোগ না পাওয়া দলগুলোর মধ্যে শীর্ষ আটে থাকলে ক্যারিবীয় অঞ্চলে একটি বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেই প্রতিযোগিতায় ওয়েস্ট ইন্ডিজভুক্ত কোনো দেশ অলিম্পিক বাছাইপর্বে অংশ নেওয়ার সুযোগ পেতে পারে।
মূল অলিম্পিকের আগে অনুষ্ঠিত বাছাইপর্ব থেকে কেবল একটি দল চূড়ান্ত হবে। এই প্রতিযোগিতায় অংশ নেবে র্যাংকিংয়ের ভিত্তিতে নির্বাচিত আটটি দল। ফলে বাংলাদেশে নারী ও পুরুষ—দুই দলকেই অলিম্পিকের স্থান নিশ্চিত করার জন্য বাছাইপর্বে সফল হতে প্রয়োজন।
অলিম্পিকের মূল পর্বে মোট ছয়টি দল অংশ নেবে। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি দল নিজেদের গ্রুপের অন্য দুই দলের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে। পরে অপর গ্রুপের ভিন্ন অবস্থানে থাকা দলগুলির বিরুদ্ধে একটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। শেষে হবে ফাইনাল এবং তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। নারী এবং পুরুষ—দুই ইভেন্ট মিলিয়ে অলিম্পিকে মোট ২৮টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন