প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ সেনাবাহিনীর ৯৮তম বিএমএ (বাংলাদেশ মিলিটারি একাডেমি) দীর্ঘমেয়াদি কোর্সে ভর্তির জন্য বিশেষ সুবিধা প্রদান করা হয়েছে। বয়স ও শিক্ষাগত যোগ্যতার শর্ত শিথিল করার পাশাপাশি অনলাইন আবেদনের সময়সীমাও বৃদ্ধি করা হয়েছে।
১২ নভেম্বর তারিখে সেনাসদরের অ্যাডজুটেন্ট জেনারেল শাখার পার্সোনেল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পূর্বে প্রার্থীদের বয়স ১ জুলাই ২০২৭ তারিখে ১৬ বছর ৬ মাস থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বয়সসীমা বৃদ্ধি করে ১৬ বছর থেকে ২৩ বছর নির্ধারণ করা হয়েছে। তবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রেও কিছু শিথিলতা আনা হয়েছে। পূর্বে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.৫০ পেয়ে উত্তীর্ণ হওয়ার শর্ত ছিল। নতুন নিয়ম অনুযায়ী, উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.০০ এবং দুই পরীক্ষায় মোট জিপিএ-৮.৫০ থাকলে আবেদন করা যাবে।
এদিকে, ৯৮তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে অনলাইনে আবেদনের সময়সীমা ১৩ থেকে ২১ নভেম্বর ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।
আবেদনের ওয়েবসাইট: [https://join.army.mil.bd](<https://join.army.mil.bd>)
যোগ্যতা শিথিল ও আবেদনের সময় বৃদ্ধি পাওয়ার ফলে আরও বেশি আগ্রহী প্রার্থীর ৯৮তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে আবেদনের সুযোগ সৃষ্টি হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন