প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গৌরনদীতে জমি লিখে দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৩ বছর বয়সী এক সপ্তম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি সেন্টু ভূইয়া (৫৫) কে পুলিশ গ্রেপ্তার করেছে।
পুলিশ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে রাজধানীর হাতিরঝিল থানা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। বরিশাল এসআরবি-৮-এর সদস্যরা তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে সেন্টু ভূইয়াকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার হওয়া সেন্টু ভূইয়া গৌরনদী পৌরসভার দক্ষিণ পালরদী এলাকার মৃত হাসেম ভূইয়ার পুত্র।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বরিশাল এসআরবি-৮-এর সহযোগিতায় রাজধানীর হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে সেন্টু ভূইয়াকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে তাকে বরিশাল অতিরিক্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ৩ নভেম্বর দক্ষিণ পালরদী এলাকায় জমি লিখে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতিবেশী সেন্টু ভূইয়া ওই স্কুলছাত্রীকে নিজের বাসায় ডেকে নেন। সেখানে একাধিকবার ধর্ষণের অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে ৯ নভেম্বর রাতে গৌরনদী থানায় সেন্টু ভূইয়াকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার দায়েরের পর থেকেই সেন্টু ভূইয়া আত্মগোপনে ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন