প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভক্তদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে জনপ্রিয় পপ তারকা দুয়া লিপা বিয়ের পিঁড়িতে বসেছেন।
তিনি ব্রিটিশ অভিনেতা ক্যালাম টার্নারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
লন্ডনে এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে এই তারকা জুটি তাদের বিয়ে সম্পন্ন করেন। আন্তর্জাতিক গণমাধ্যমে তাদের বিয়ের প্রথম ছবি প্রকাশ পাওয়া যেতেই, বিশ্বজুড়ে ভক্তদের মাঝে তুমুল আলোড়ন তৈরি হয়েছে।
লন্ডনের মেরিলিবোন রেজিস্ট্রি অফিসে মাত্র ৩০ থেকে ৪০ মিনিটের একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ৩০ বছর বয়সী দুয়া এবং ৩৬ বছর বয়সী ক্যালামের বিয়ে সম্পন্ন হয়। রেজিস্ট্রি অফিসের সিঁড়ি দিয়ে নামার সময় তাদের পরিবার ও বন্ধুরা এই নবদম্পতির ওপর কনফেটি (কাগজের টুকরো) ছুঁড়ে আনন্দ প্রকাশ করেন।
এরপর তারা একটি কালো ট্যাক্সিতে করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে।
আগামী সপ্তাহে ইতালির সিসিলিতে তিন দিনব্যাপী এক জমকালো পার্টির পরিকল্পনা করেছেন এই জুটি। সপ্তদশ শতাব্দীর ঐতিহ্যবাহী ভিলা ভালগুয়ারনেরাতে এই রাজকীয় অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। অতিথিদের থাকার জন্য বিলাসবহুল ভিলা ইগিয়া হোটেলও বুক করা হয়েছে।
এই পার্টির অতিথি তালিকায় স্যার এলটন জন, মার্ক রনসন, চার্লি এক্সসিএক্স ও বিশ্বখ্যাত ফ্যাশন ডিজাইনার দোনাতেলা ভার্সাচির মতো মহাতারকারা থাকছেন বলে জানা গেছে।
২০২৪ সাল থেকে দুয়া লিপা ও ক্যালাম টার্নারের প্রেমের সম্পর্কটি মিডিয়ার নজরে আসে। তবে তারা নিজেদের ব্যক্তিগত জীবনকে সবসময় প্রচারের আড়ালে রাখতেই পছন্দ করতেন। ২০২৫ সালের জুন মাসে ব্রিটিশ ভোগ ম্যাগাজিনকে দেওয়া একটি সাক্ষাৎকারে দুয়া লিপা আনুষ্ঠানিকভাবে তাদের বাগদানের খবর নিশ্চিত করেন।
বাগদানের এক বছরের মাথায় নিজেদের সম্পর্ককে এক ধাপ এগিয়ে নিয়ে স্থায়ীভাবে জীবনসঙ্গী হিসেবে পথচলা শুরু করলেন এই তারকা যুগল।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন