প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকার আশুলিয়ায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ সামনে এসেছে। ঘটনাটির পর থেকে ধর্ষক বিদেশ সরকার (৫৫) পলাতক অবস্থায় রয়েছেন।
শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত সাড়ে ১২ টার সময়ে আশুলিয়া থানার এসআই এইচএম ইমন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, বুধবার দুপুর আড়াইটার সময় আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের লালারটেক এলাকায় এ শিশুটি ধর্ষণের শিকার হয়।
ভুক্তভোগী শিশু স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী হিসেবে পরিচিত।
অভিযুক্ত বিদেশ সরকার লালারটেক এলাকার মৃত বাবু লাল সরকারের সন্তান। তিনি তামা-কাশার দোকানে কর্মচারী হিসাবে কাজ করেন। স্থানীয়দের মতে, তিনি বাংলা মদ বানিয়ে বিক্রি করেন।
ভুক্তভোগী শিশুর বাবা জানান, বুধবার দুপুরে দুইটা থেকে আড়াইটার মধ্যে শিশুটি বাচ্চাদের সঙ্গে খেলা করছিল। এ সময় বিদেশ সরকার শিশুটিকে কৌশলে স্থানীয় রনজিৎ সরকারের বাড়ির একটি কক্ষে নিয়ে যায় এবং সেখানে জোরপূর্বক শিশুটিকে ধর্ষণ করে।
পরেরদিন, বৃহস্পতিবার দুপুরে বিষয়টি শিশুর বাবা জানতে পারেন এবং এলাকার গণ্যমাণ্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেন। এরপর স্থানীয় মাতব্বররা বিষয়টি শনিবার (২১ জুন) বসে মীমাংসা করে দিবে বলে জানায়।
কিন্তু শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কিছু যুবকরা ওই ধর্ষককে পিটুনি দিতে শুরু করলে তিনি কৌশলে পালিয়ে যান। এরপর রাতেই আশুলিয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এইচ এম ইমন বলেন, বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে এবং ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন