ঢাকা শনিবার, ১৬ই মে, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩বঙ্গাব্দ ৩০শে জ্বিলকদ, ১৪৪৭হিজরী
শনিবার, ১৬ই মে, ২০২৬ইং ০২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩বাং

সারাদেশেই কিশোর গ্যাংয়ের মাধ্যমে বাড়ছে অপরাধ


সারাদেশেই কিশোর গ্যাংয়ের মাধ্যমে বাড়ছে অপরাধ

সারাদেশের বিভিন্ন স্থানে কিশোর গ্যাংয়ের মাধ্যমে অপরাধ বাড়ছে। কিশোর গ্যাংয়ের সদস্যরা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে, যেমন ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা এবং খুন। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। এই অভিযানের ফলে গ্রেফতারও হচ্ছে। তবে তবুও দেশের শহর থেকে গ্রাম, সর্বত্রই কিশোর অপরাধের বিস্তার ঘটেছে। কয়েক বছর আগে কিশোরদের মধ্যে এমন অপরাধ প্রবণতা দেখা যায়নি বলেই মনে করা হচ্ছে। তবে প্রযুক্তির বিস্তার, স্থানীয় আধিপত্যের লড়াই এবং মাদক ব্যবসার কারণে কিশোর গ্যাংয়ের বিস্তার ঘটেছে। কিশোর আইনটির নমনীয়তার সুযোগ নিয়ে অনেক অভিযুক্ত দ্রুত জামিনে বের হয়ে পুনরায় অপরাধে জড়িয়ে পড়ছে। আইন-শৃঙ্খলা রক্ষা করার বাহিনীর সংশ্লিষ্ট সূত্র থেকে এই তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রের মতে, সমাজের সুবিধা-বঞ্চিত পরিবারের কিশোররাই অধিক মাত্রায় অপরাধ প্রবণতায় জড়িয়ে পড়ছে। সেক্ষেত্রে সমাজের স্বার্থান্বেষী মহল ওই কিশোরদের একত্রিত করে কিশোর গ্যাং তৈরি করছে এবং তাদেরকে নানা অপরাধে ব্যবহার করছে। কিন্তু দেশের প্রচলিত আইন অনুযায়ী কিশোর অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করলেও যথাযথ প্রতিরোধ সম্ভব হচ্ছে না। কারণ গুরুতর অপরাধে আটক হওয়ার পরও, কয়েক সপ্তাহের মধ্যে ওই কিশোর দুর্বৃত্তরা আবার নিজেদের এলাকায় ফিরে আসে। এর ফলে তারা আরও বেপরোয়া হয়ে উঠছে। ফলে রাজধানীর প্রতিটি পাড়া-মহল্লা এবং গ্রামাঞ্চল থেকে শুরু করে কিশোর গ্যাংয়ের বিস্তার ঘটেছে।

সূত্র জানাচ্ছে, দেশে মাদক বিস্তারের ফলে কিশোরদের মধ্যে মাদকাসক্তি উদ্বেগজনক হারে বাড়ছে। মাদকাসক্ত সেই কিশোরেরা হত্যার মতো গুরুতর অপরাধেও জড়িয়ে পড়ছে। মূলত কিশোর গ্যাংগুলো সাধারণত স্থানীয় বড় ভাই বা প্রভাবশালীদের নিয়ন্ত্রণে থাকে। ওই প্রভাবশালীরাই নিজেদের স্বার্থে মাদক, চাঁদাবাজি এবং দখলবাজিতে কিশোরদের ব্যবহার করছে। দেশের বিভিন্ন অঞ্চলে মাদক সহজলভ্য হওয়ায় অপরাধে জড়িয়ে পড়া আরও সহজ হয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে ময়মনসিংহে কিশোর গ্যাংয়ের হামলায় একটি শিক্ষার্থী নিহতের ঘটনা ঘটে। ওই জেলার তথ্যানুযায়ী, বিগত ২০২৫ সালে ১১১টি খুন এবং ৬০টি ছিনতাই মামলায় ৪৬৭ জন গ্রেফতার হয়েছে। ঝিনাইদহে ছয় মাসে ৩৩ মামলায় ৮৫ জন গ্রেফতার হয়েছে, যাদের অধিকাংশই কিশোর গ্যাংয়ের সাথে জড়িত। তাছাড়া চট্টগ্রাম মহানগর পুলিশের তথ্যানুযায়ী, সেখানে প্রায় ২০০ সক্রিয় কিশোর গ্যাংয়ের সদস্য সংখ্যা প্রায় ১৪০০। গত ছয় মাসে ৫৪৮টি অপরাধে তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে এবং ৬৪ জন প্রভাবশালী ব্যক্তির পৃষ্ঠপোষকতার তথ্য পাওয়া গেছে। একই চিত্র দেশব্যাপী অন্যান্য জেলাগুলোতেও। আর এক মাসের মধ্যে ঢাকায় সহস্রাধিক কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুর, বছিলা, রায়েরবাজারসহ বিভিন্ন এলাকায় তাদের কার্যক্রম বেশি দেখা যাচ্ছে। তাছাড়া মিরপুর, পল­বী, উত্তরা, বাড্ডা, ভাটারা, শাহজাহানপুর, রামপুরা, লালবাগ, কামরাঙ্গীরচর, পুরাতন ঢাকা, যাত্রাবাড়ী, ডেমরা, শ্যামপুর, সূত্রাপুর এলাকার মানুষও কিশোর গ্যাংয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে।

আরও পড়ুন: বগুড়ায় স্কুল ক্রিকেটের শিরোপা জিতল বীট মডেল স্কুল

সূত্র আরো জানাচ্ছে, ক্যানসারের মতো সারাদেশে কিশোর গ্যাংয়ের অপরাধ ছড়িয়ে পড়ছে। ছিনতাই, চাঁদাবাজি, খুন এবং মাদক সেবনে কিশোর গ্যাং জড়িত। তাদের হাতে চাপাতি, লাঠি ও অস্ত্র রয়েছে। পাড়া-মহল্লার বাসিন্দারা তাদের দাপটে অতিষ্ঠ হয়ে পড়েছে। এসব কিশোরদের সুস্থ জীবনে ফিরিয়ে আনা জাতির জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কেবল আইনশৃঙ্খলা বাহিনীর একার পক্ষে এটি সম্ভব নয়, ঘর থেকে তাদের পিতা-মাতা এবং অভিভাবকদেরও সচেতন হতে হবে। তাদের সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, তা খোঁজ রাখতে হবে। এখনই ব্যবস্থা গ্রহণ না করলে কোমলমতি স্কুলগামী কিশোরদের একটি বিশাল অংশ ধ্বংস হয়ে যাবে।

এদিকে, এ প্রসঙ্গে ঢাকা মহানগর ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মো. সারওয়ার জানিয়েছেন, রাজধানীর সব থানায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। গ্যাং সদস্যদের পাশাপাশি পৃষ্ঠপোষকদেরও তালিকাভুক্ত করা হচ্ছে। কাউকে ছাড় দেওয়া হবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শরীয়তপুর প্রিমিয়ার লীগ শুরু হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই এপ্রিল, ২০২৬ ইং

১১:০৫ পি.এম


শরীয়তপুর প্রিমিয়ার লীগ শুরু হয়েছে

‘শরীয়তপুর প্রিমিয়ার লীগ-২০২৬’ শুরু হলো জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে। শুক্রবার অনুষ্ঠিত হলো উদ্বোধনী অনুষ্ঠান, যা শরীয়তপুর জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে আয়োজন করা হয়েছিল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নূরউদ্দিন আহমেদ অপু। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরম, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ আহমেদ আসলামসহ অন্যান্য অতিথিরা।

বক্তাদের বক্তব্যে উঠে আসে, খেলাধুলা যুবসমাজকে মাদকমুক্ত রাখতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেহেতু শরীয়তপুর প্রিমিয়ার লীগ আয়োজন করা হয়েছে, এতে জেলার তরুণদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হয়েছে। বক্তারা আশা প্রকাশ করেন যে, এ ধরনের আয়োজন নিয়মিত হলে জেলার ক্রীড়াঙ্গন আরও উন্নত ও সমৃদ্ধ হবে।

এই টুর্নামেন্টে জেলার বিভিন্ন দল অংশগ্রহণ করছে। ম্যাচগুলোকে কেন্দ্র করে দর্শকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যৌন হেনস্থার মামলায় অব্যাহতি পেলেন জনপ্রিয় অভিনেতা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৩ই এপ্রিল, ২০২৬ ইং

১১:০৬ পি.এম


যৌন হেনস্থার মামলায় অব্যাহতি পেলেন জনপ্রিয় অভিনেতা

পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা আলি জাফর। তিনি বলিউডের বহু ছবিতে অভিনয় করেছেন। আলিয়া ভাটের বিপরীতে ‘ডিয়ার জিন্দেগী’ ছবিতে তিনি অভিনয় করেছিলেন।

২০১৮ সালে তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন পাক গায়িকা মিশা সফি। সোশ্যাল মিডিয়ায় তিনি অভিযোগ করেন যে, একাধিকবার তাকে যৌন হেনস্থা করেছেন আলি জাফর। অভিযোগ সামনে আসলে পাকিস্তানের বিনোদন জগতে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।

যাই হোক, অভিযোগ মিথ্যা এবং সেই কারণে তার সম্মান ও ক্যারিয়ারের মারাত্মক ক্ষতি হয়েছে দাবি করে আলি, মিশার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন।

দীর্ঘ সময় ধরে চলা আইনি প্রক্রিয়া শেষে, সেই মানহানি মামলায় স্বস্তি পেলেন আলি জাফর। আলির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে করা মামলায় আদালত তার পক্ষেই রায় দিয়েছেন। বিচারক পাকিস্তানি মুদ্রায় মিশা সফিকে ৫০ লাখ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

একই সাথে আদালত আগামীতে মিশা যেন আলির বিরুদ্ধে গণমাধ্যমে পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে কোনও ধরনের মন্তব্য না করতে নির্দেশ দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে ফের বাড়লো গ্যাসের দাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩ই এপ্রিল, ২০২৬ ইং

১১:০৮ পি.এম


যুক্তরাষ্ট্রে ফের বাড়লো গ্যাসের দাম

যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম ফের বেড়ে গ্যালনপ্রতি গড়ে ৪.০৯ ডলারে পৌঁছেছে। এই পরিস্থিতি ইরান যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় প্রায় ৩৭ শতাংশ বেশি।

সপ্তাহের শুরুতেই, ২০২২ সালের পর প্রথমবারের মতো গ্যাসের দাম ৪ ডলারের সীমা অতিক্রম করল।

বিগত এক মাসে গ্যাসের দাম প্রায় ৯৮ সেন্ট বেড়েছে, যা ২০০৫ সালের হ্যারিকেন ক্যাটরিনা বা ২০২২ সালের ইউক্রেন যুদ্ধের পর মূল্যবৃদ্ধির তুলনায় বেশি দ্রুত।

এদিকে, আন্তর্জাতিক বাজারে তেলের দামও ঊর্ধ্বমুখী। বৈশ্বিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড প্রায় ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৯ ডলারে দাঁড়িয়ে গেছে, আর যুক্তরাষ্ট্রের মানদণ্ড তেল ১১ শতাংশের বেশি বেড়ে ১১১.৫ ডলারে পৌঁছেছে।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় পাকিস্তান সরকার পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ৪৩ ও ৫৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করেছে।

২৪ কোটির বেশি জনসংখ্যার দেশ পাকিস্তান মূলত উপসাগরীয় অঞ্চল থেকে অধিকাংশ অপরিশোধিত তেল আমদানি করে থাকে।

দেশটির জ্বালানিমন্ত্রী আলী পারভেজ মালিক জানিয়েছেন, এই মূল্যবৃদ্ধির ফলে পেট্রোলের দাম গ্যালনপ্রতি প্রায় ৬.২৫ ডলার এবং ডিজেলের দাম প্রায় ৭ ডলারে পৌঁছাবে।

তবে মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য তিন মাসের জন্য প্রতি লিটার জ্বালানিতে ১০০ রুপি (প্রায় ৩৬ সেন্ট) ভর্তুকি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে, যা মাসে সর্বোচ্চ ২০ লিটার পর্যন্ত প্রযোজ্য হবে।

জাগো নিউজের খবর পেতে ফলো করুন।

সূত্র: সিএনএন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জীবিত থেকেও তালিকায় মৃত, ভাতা থেকে বঞ্চিত বৃদ্ধ আব্দুল মজিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই এপ্রিল, ২০২৬ ইং

১১:০৮ পি.এম


জীবিত থেকেও তালিকায় মৃত, ভাতা থেকে বঞ্চিত বৃদ্ধ আব্দুল মজিত

৯০ বছর বয়সী আব্দুল মজিত শ্বাস-প্রশ্বাস নিয়ে দিব্যি চলাফেরা করলেও সরকারি তালিকায় ‘মৃত’ হিসেবে দেখা হয়েছে। ফলে, সমাজসেবা অধিদপ্তরের বয়স্ক ভাতা থেকে বঞ্চিত হয়েছেন তিনি। এই ভুলের মাসুল গুনছেন এই অসহায় বৃদ্ধ।

আব্দুল মজিত নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মউ গ্রামের বাসিন্দা। তিনি জীবনের শেষ সময়ে এসেও টিকে থাকার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। কিন্তু সরকারি কাগজে তাকে ‘মৃত’ দেখানো হওয়ায় তার একমাত্র সহায় বয়স্ক ভাতা বন্ধ হয়ে গেছে।

এ ঘটনায় কেবল তার পরিবারই নয়, বিস্মিত এলাকাবাসীও। স্থানীয়রা বলছেন, জীবিত মানুষকে কাগজে মৃত দেখানো দায়িত্ব পালন করতে চরম অবহেলার পরিচয়। তারা দ্রুত এই ভুল সংশোধন করে বৃদ্ধের প্রাপ্য ভাতা ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। আল নোমান শান্ত, মাছুম ফকিরসহ অনেকে জানান, দায়িত্বশীলদের জবাবদিহির আওতায় এনে সঠিকভাবে দায়িত্ব পালনে বাধ্য করা প্রয়োজন।

আব্দুল মজিত জানান, তিনি প্রায় ২০ বছর ধরে সরকারি বয়স্ক ভাতা পেয়ে আসছিলেন। কিন্তু প্রায় দেড় বছর আগে হঠাৎ করেই তার ভাতা বন্ধ হয়ে যায়। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, সরকারি তালিকায় তাকে ‘মৃত’ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি বলেছেন, ‘আগে ভাতার টাকা পেলে ওষুধ কিনতাম, ভালো কিছু খেতাম। এখন দেড় বছর ধরে টাকা পাই না। বুড়া হইছি, ভালো কিছু খাইতে মন চাইলেও পারি না। যদি টাকা পাইতাম, তাহলে একটু শান্তিতে বাঁচতে পারতাম।’

তার ছেলে আবুল বাসার জানান, ভাতা বন্ধ হওয়ার পর উপজেলা সমাজসেবা দপ্তরে যোগাযোগ করে জানতে পারেন, তার বাবাকে মৃত দেখানো হয়েছে। এরপর বাবাকে সঙ্গে নিয়ে সরাসরি অফিসে গেলেও এখনো কোনো সমাধান পাননি।

এদিকে স্থানীয় ইউপি সদস্য সাইদুল ইসলাম বিষয়টি অস্বীকার করে বলেছেন, ইউনিয়ন পর্যায়ে তথ্য হালনাগাদের সময় তিনি আব্দুল মজিতকে মৃত হিসেবে দেখেননি। অন্যদিকে উপজেলা সমাজসেবা কার্যালয়ে খোঁজ নিয়ে জানা যায়, চন্ডিগড় ইউনিয়ন পরিষদ থেকে পাঠানো হালনাগাদ তালিকায় আব্দুল মজিতকে মৃত হিসেবে দেখানো হয়েছে। ২০২৪ সালের এপ্রিল মাসে মৃত দেখিয়ে একটি সনদও সমাজসেবা কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। এর ভিত্তিতে তার ভাতা বন্ধ করে একই এলাকার আবুল কালাম নামে অন্য একজনকে ভাতাভোগী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুল তালুকদার জানান, ইউনিয়ন পরিষদ থেকে পাঠানো তালিকার ভিত্তিতেই প্রতিস্থাপন কার্যক্রম করা হয়। সেখানে মৃত ভাতাভোগীদের বাদ দিয়ে নতুনদের অন্তর্ভুক্ত করা হয়। তবে বিষয়টি জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জ্বিলকদ, ১৪৪৭হিঃ
ফজর ০৩:৫২
জোহর ১১:৫৬
আসর ০৪:৩৩
মাগরিব ০৬:৩৪
ইশা ০৭:৫৩
সূর্যোদয় : ০৫:১৬ সূর্যাস্ত : ০৬:৩৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%