প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শুক্রবার জুমার খুতবার পূর্ব বয়ানে দেশের বর্তমান পরিস্থিতি, সন্ত্রাসী কর্মকাণ্ড, সহিংসতা, জ্বালাও-পোড়াও, জনসম্পদ ধ্বংস এবং মানুষের জান-মালের নিরাপত্তা নিয়ে ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য সম্মিলিত ইমাম-খতিব পরিষদ বাংলাদেশ দেশের সকল ইমাম, খতিব ও ধর্মীয় নেতৃবৃন্দকে বিশেষভাবে আহ্বান জানিয়েছে।
সম্মিলিত ইমাম-খতিব পরিষদ বাংলাদেশ এর আমির মুফতি আজহারুল ইসলাম এবং মহাসচিব মুফতি এবিএম শরীফ উল্লাহ আজ বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে উল্লেখ করেন, দেশে যেকোনো রাজনৈতিক বা মতাদর্শিক বিরোধের প্রেক্ষাপটে সন্ত্রাস, অগ্নিসংযোগ, ভাঙচুর, জনসাধারণের সম্পদ বিনষ্ট এবং সাধারণ মানুষের জীবনকে বিপন্ন করা কখনোই গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তবে তা সহিংসতা, নৈরাজ্য ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে প্রকাশ করা উচিত নয়।
তারা দেশের সকল নাগরিকের প্রতি আহ্বান জানান সন্ত্রাস, সহিংসতা, জ্বালাও-পোড়াও ও প্রতিহিংসার রাজনীতি পরিহার করার জন্য। দেশের শান্তি, স্থিতিশীলতা, মানুষের নিরাপত্তা এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে। আসুন, আমরা সহিংসতা ও ধ্বংসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই এবং শান্তি, ন্যায়বিচার ও নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য সচেতন ভূমিকা পালন করি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন