প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে শরিফাতুন্নিছা মহিলা মাদরাসার উদ্যোগে একটি বিশেষ ইসলাহী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই মাহফিলে মাদরাসার নিজস্ব জমি কেনার উদ্যোগে এক লাখ টাকা অনুদান প্রদান করেছেন অস্ট্রিয়ার মসজিদুল হিদায়ার ইমাম ও খতিব এবং ইসলামী চিন্তাবিদ অধ্যাপক শাইখ আব্দুল মাতীন আল আজহারী।
সম্প্রতি মাদরাসার হলরুমে আয়োজিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আল আকসা মসজিদের ইমাম ও খতিব মুফতি রুহুল আমিন। সভাপতিত্ব করেন শরিফাতুন্নিছা মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা ইমদাদুল হক তৈয়ব।
বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সীরাত, সুন্নাহ ও আদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজজীবন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা সন্তানদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বানও জানান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে দ্বীনি শিক্ষা বিস্তারে মাদরাসার ভূমিকার প্রশংসা করেন এবং নিজস্ব জমি কেনার উদ্যোগে সহযোগিতার আহ্বান জানান। পরে তিনি ব্যক্তিগত পক্ষ থেকে এক লাখ টাকা অনুদান প্রদান করেন।
অনুষ্ঠানে আল মদিনা মসজিদের ইমাম মাওলানা মাহমুদুল হাসান, দারুল উলুম ইসলামনগর মাদরাসার মুহতামিম কুরবান আলী বুলবুল, মাদরাসার উপদেষ্টা আবেদ আলী, ডা. আতিকুর রহমান, আল মক্কা মসজিদের সানি ইমাম নাজমুল হাসান এবং তরুণ সংগঠক মো. বিল্লাল হোসেনসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন