প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর বসুন্ধরায় অবস্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আগামীকাল শুক্রবার (২৭ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সুপার সেল কার বাজার’। নতুন, রিকন্ডিশন্ড এবং ব্যবহৃত গাড়ি নিয়ে আয়োজিত এই বাজার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
উইজার্ড শোবিজ এবং আইসিসিবির যৌথ উদ্যোগে আয়োজিত এই কারবাজারে একাধিক ব্র্যান্ড ও মডেলের গাড়ি একই স্থানে দেখার সুযোগ থাকবে। বিক্রেতাদের সঙ্গে সরাসরি কথা বলার, দাম নিয়ে আলোচনা এবং দরদাম করার সুযোগও রয়েছে। নিজের গাড়ি বিক্রি করতে ইচ্ছুক মালিকরা সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করার সুযোগ পাবেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের অটোমোবাইল বাজারে চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে গাড়ি কেনাবেচার জন্য একটি নিয়মিত ও আধুনিক মার্কেটপ্লেসের প্রয়োজন দেখা দিয়েছে। এই প্রয়োজন থেকেই ‘সুপার সেল কার বাজার’-এর আয়োজন করা হয়েছে। নিরাপদ এবং নির্ভরযোগ্য পরিবেশে গাড়ি কেনাবেচার সুযোগ তৈরি করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
একাদশতম সপ্তাহের মতো আয়োজনে ক্রেতা-দর্শনার্থীদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া গেছে। তাঁদের আগ্রহের কারণে কারবাজারের পরিসর বৃদ্ধি করা হয়েছে। দর্শনার্থীদের সুবিধার্থে গাড়ি প্রদর্শনের জায়গাও বৃদ্ধি করা হয়েছে। ফলে এবার তুলনামূলকভাবে বেশি গাড়ি প্রদর্শনের সুযোগ সৃষ্টি হয়েছে।
আয়োজকদের মতে, প্রতি শুক্রবারের এই আয়োজন ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে সরাসরি যোগাযোগের একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে। একই স্থানে একাধিক গাড়ি দেখার সুযোগ থাকায় সম্ভাব্য ক্রেতারা বিভিন্ন মডেল, দাম এবং বৈশিষ্ট্য তুলনা করে সিদ্ধান্ত নিতে সক্ষম হচ্ছেন।
গাড়ির পাশাপাশি এই কারবাজারে অটো লোন এবং গাড়ি ফাইন্যান্সিং সম্পর্কিত তথ্যও পাওয়া যাবে। ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছ থেকে গাড়ি কেনার অর্থায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জানতে পারবেন সম্ভাব্য ক্রেতারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন