প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ স্থাপন প্রকল্পের এলাকা পরিদর্শন করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
রবিবার (১২ জুলাই) সকাল সাড়ে ৯টায় চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ইসলামপুর গাছতলা এলাকায় তিনি প্রকল্পটির প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন। পরিদর্শনের পর তিনি স্থানীয় এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়ও করেন।
এ সময় ক্লাব সভাপতি সোহেল রুশদীসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, চাঁদপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা। এই প্রকল্প বাস্তবায়িত হলে জেলার স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। তিনি আরও জানান, এই প্রতিষ্ঠানটি চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি দক্ষ চিকিৎসক ও নার্স তৈরিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চাঁদপুর পুলিশ সুপার মিজানুর রহমান, মেডিকেল কলেজের উপাধ্যক্ষ মো. হারুনুর রশিদ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাসিম উদ্দিন টিটু, চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান, এবং চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা।
এ সময় এলাকাবাসী দ্রুত প্রকল্পটির বাস্তবায়ন কাজ শুরু করার দাবি জানান। সংসদ সদস্য ফরিদ আহমেদ মানিক সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে দ্রুত প্রকল্পটি এগিয়ে নেওয়ার আশ্বাস দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন