প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মস্কোতে রুশ ফেডারেশন কাউন্সিলের (সেনেট) উপ-স্পিকার কনস্তানতিন কোসাচেভের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এক আনুষ্ঠানিক বৈঠক করেছেন। বৈঠকটি অনুষ্ঠিত হয় মঙ্গলবার (৯ জুন) এবং বৈঠকের শুরুতেই রুশ উপ-স্পিকার চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বাংলাদেশের ঐতিহাসিক সাধারণ নির্বাচন এবং তার পরবর্তী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানান।
বৈঠকে উভয় পক্ষ আইনসভা-সংক্রান্ত সহযোগিতা, ডিজিটাল রূপান্তর, সক্ষমতা বৃদ্ধি এবং সংসদীয় কূটনীতি জোরদার করার বিষয়ে আলোচনা করেন। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশের চলমান ডিজিটাল রূপান্তর কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ই-পার্লামেন্ট উদ্যোগ, ডিজিটাল আইন প্রণয়ন সেবা এবং নাগরিক সম্পৃক্ততা প্ল্যাটফর্ম।
দুই পক্ষ রাশিয়ার সংসদীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং আইন প্রণয়ন গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ও জ্ঞান বিনিময়ের সম্ভাবনা অনুসন্ধানে সম্মত হন। এ ছাড়া পেশাগত বিনিময় কর্মসূচি, সংসদীয় প্রতিনিধিদল বিনিময় এবং সক্ষমতা বৃদ্ধিমূলক কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।
প্রথাগত কূটনীতির পরিপূরক হিসেবে সংসদীয় কূটনীতির গুরুত্বের ওপর জোর দিয়ে উভয় পক্ষ আন্তর্জাতিক সংসদীয় ফোরামগুলোতে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া, সম্পৃক্ততা এবং বহুপাক্ষিকতাকে আরও শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি, নিজ নিজ সংসদে সংসদীয় মৈত্রী গ্রুপ (Parliamentary Friendship Group) গঠনের বিষয়টিও আলোচনা হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার একটি সংসদীয় প্রতিনিধিদলকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তিন দিনের সরকারি সফরে রাশিয়ান ফেডারেশনে অবস্থান করছেন তার রুশ সমকক্ষের আমন্ত্রণে। বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন