প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে, রাজনৈতিক গণতন্ত্রের পাশাপাশি অর্থনৈতিক গণতন্ত্র নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘‘অর্থনীতিতে সবার অংশগ্রহণ ও ন্যায্য সুযোগ নিশ্চিত করতে হবে।’’
তিনি রবিবার (১৬ আগস্ট) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) জুলাই গণঅভ্যুত্থান স্মরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, ‘‘মানুষ একটি পরিবর্তনের প্রত্যাশা থেকেই জুলাইয়ে রাস্তায় নেমেছিল। সেই আকাঙ্ক্ষাকে ধারণ করেই বর্তমান সরকার কাজ করছে।’’
তিনি এও জানান, ‘‘ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, ব্যাংকে অর্থের সংকট, শেয়ারবাজারের বিপর্যয় এবং বিপুল ঋণের বোঝা নিয়ে সরকার দায়িত্ব নিয়েছে।’’ এর মধ্যেও ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন নাগরিক সুবিধার উদ্যোগ নেয়া হচ্ছে। হাতে নেয়া হয়েছে আরও নানা প্রকল্প।
জুলাইকে ধারণ করে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার কথা তুলে ধরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘‘জুলাই নিয়ে কেউ যেন ব্যবসা করতে না পারে।’’ একইসঙ্গে প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন