প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা থেকে চট্টগ্রামগামী ননস্টপ সুবর্ণ এক্সপ্রেসে অর্থের বিনিময়ে যাত্রী বহন এবং পরে মাঝপথে চলন্ত ট্রেন থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিচে নামার সময় একজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, রোববার (১২ জুলাই) সন্ধ্যা প্রায় ৭টা ৫ মিনিটে ট্রেনটি আখাউড়া রেলওয়ে জংশনের তিতাস সেতু এলাকায় পৌঁছালে জরুরি চেইন (এসিপি) টেনে ট্রেনের গতি কমানো হয়। এরপর গার্ড ব্রেকের দিক থেকে তিনজন যাত্রীকে নিচে নামিয়ে দেওয়া হয়। এ সময় একজন পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয়দের অভিযোগ, জনপ্রতি ৪০০ টাকা করে মোট ১,২০০ টাকার বিনিময়ে ওই তিনজনকে ট্রেনে তোলা হয়েছিল এবং নির্ধারিত স্টেশন ছাড়াই মাঝপথে নামিয়ে দেওয়া হয়।
তবে টাকার বিনিময়ে যাত্রী বহন ও নামিয়ে দেওয়ার অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা কিংবা ট্রেন কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে যুক্ত করা হবে।
ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন