প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এশিয়ান গেমসে আরচারি ইভেন্টের দলগত প্রতিযোগিতায় রোববার বাংলাদেশ দলের জন্য ছিল এক হতাশাজনক দিন। রিকার্ভ ও কম্পাউন্ডের নারী, পুরুষ এবং মিশ্র দলগত ছয়টি ইভেন্টের সবগুলোতেই বাদ পড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ওকাজাকি চুয়ো সোগো পার্কে ইরানের বিরুদ্ধে ছেলেদের দলগত কম্পাউন্ড ইভেন্টে বাংলাদেশ দলের শুরুটা ছিল দারুণ। প্রথম সেটে তারা জয়লাভ করে ৫৯-৫৭ পয়েন্টের ব্যবধানে। পরবর্তী সেটটি ছিল হাড্ডাহাড্ডি, যেখানে স্কোর ৫৮-৫৮ পয়েন্টে ড্র হয়। তৃতীয় সেটে বাংলাদেশ ৫৬-৫৯ পয়েন্টে পরাজিত হয়। শেষ সেটে লাল-সবুজরা ৫৯-৫৮ পয়েন্টে জয়লাভ করলেও চূড়ান্ত স্কোর ছিল ২৩২-২৩২ পয়েন্ট।
ভাগ্য নির্ধারক শুট-অফে দুই দলের স্কোর সমান ছিল ৩০-৩০। তবে ইরানের তিনটি এক্স শট ছিল, যেখানে বাংলাদেশের দুটি ছিল। ফলে সুক্ষ্ম ব্যবধানে পরবর্তী রাউন্ডের টিকিট অর্জন করে ইরান।
মেয়েদের কম্পাউন্ড দলের প্রতিপক্ষ ছিল কাজাখস্তান। প্রথম সেটটি ৫৫-৫৫ পয়েন্টে ড্র হয়। দ্বিতীয় সেটে বাংলাদেশ ৫৬-৫৭ পয়েন্টে পরাজিত হয়, তৃতীয় সেটে তারা ৫৭-৫৯ পয়েন্টে জয়লাভ করে। কিন্তু চতুর্থ সেটে ৫৮-৬০ পয়েন্টের ব্যবধানে হারিয়ে লাল-সবুজরা ম্যাচ থেকে বাদ পড়ে। চূড়ান্ত স্কোর ছিল ২২৯-২২৮।
কম্পাউন্ড নারী ও পুরুষ দুই দলেরই প্রি-কোয়ার্টার ফাইনালে গিয়ে ম্যাচ হারার ঘটনা ঘটে। রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে আব্দুর রহমান আলিফ ও মনিরা আক্তার জুটি থাইল্যান্ডকে ৬-০ ব্যবধানে পরাজিত করে প্রি-কোয়ার্টার ফাইনালে প্রবেশ করে। সেখানে তারা স্বাগতিক জাপানের কাছে ১-৫ ব্যবধানে পরাজিত হয়ে লাল-সবুজদের অভিযান শেষ হয়।
কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টের প্রি-কোয়ার্টারে বাংলাদেশ ইরানের বিরুদ্ধে লড়াই করে, কিন্তু তারা ১৫৮-১৫৪ পয়েন্টের ব্যবধানে পরাজিত হয়। রিকার্ভ ছেলেদের দলগত লড়াইয়ে ইরানের কাছে বাংলাদেশ ৫-৪ পয়েন্টে হারিয়ে বিদায় নেয়। মেয়েদের রিকার্ভ দলগত ইভেন্টে বাংলাদেশ জাপানকে ৫-৪ ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করে। কিন্তু সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ইন্দোনেশিয়ার কাছে ৫-৩ ব্যবধানে পরাজিত হয়।
গেমসে সোমবার বাংলাদেশ দলের হিমু বাছাড় ছেলেদের কম্পাউন্ড ব্যক্তিগত লড়াইয়ে অংশগ্রহণ করবেন, যেখানে তার প্রতিপক্ষ কাজাখস্তানের আন্দ্রেই তাইয়ুতাইয়ুন। একই ইভেন্টে নেওয়াজ আহমেদ রাকিব ইরানের মিলাদ রশিদিদির বিরুদ্ধে লড়বেন। মেয়েদের কম্পাউন্ড ব্যক্তিগত লড়াইয়ে কুলসুম আক্তার মনির প্রতিপক্ষ ইন্দোনেশিয়ার নিনো বনিতা প্যারেইরা। বাংলাদেশের আরেক তীরন্দাজ বন্যা আক্তারের সামনে রয়েছে ইরানি বাধা, যেখানে তার প্রতিপক্ষ গিসা বাইবরদি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন