প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আবহাওয়া অফিস চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আজ (মঙ্গলবার) প্রকাশিত একটি বিশেষ বুলেটিনে আবহাওয়া অফিস জানায়, মৌসুমি স্থল নিম্নচাপ যা উড়িষ্যা ও তার সন্নিকটে দক্ষিণ ঝাড়খন্ড এলাকায় অবস্থিত, তা উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে এখন সুস্পষ্ট লঘুচাপ আকারে পূর্ব মধ্য প্রদেশ ও তার সন্নিকটে এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকা অপরিবর্তিত থাকবে এবং বায়ু চাপের তারতম্যের আধিক্য অসম্ভব হতে পারে।
সমুদ্র বন্দরসমূহে এবং উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে যে সকল মাছ ধরার নৌকা এবং ট্রলারসমূহ অবস্থান করছে, তাদের জানানো হয়েছে যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানতার সাথে চলাচল করতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন