ঢাকা মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই আষাঢ়, ১৪৩৩বঙ্গাব্দ ৩০শে জ্বিলহজ্জ, ১৪৪৭হিজরী
মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ইং ০২ই আষাঢ়, ১৪৩৩বাং

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মা-রা গেছেন


জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মা-রা গেছেন

লিভার সংক্রান্ত জটিলতার সঙ্গে লড়াই করে না ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন কারিনার ঘনিষ্ঠ বান্ধবী ও কনটেন্ট ক্রিয়েটর ডানা ভাই।

কারিনা কায়সার, যিনি ফুটবলার কায়সার হামিদের মেয়ে, উন্নত চিকিৎসার জন্য গত ১১ মে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতীয় চেন্নাইয়ে নেয়া হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

কারিনার বাবা কায়সার হামিদ তার একমাত্র মেয়ের মৃত্যুর খবর জানিয়ে বললেন, ‘অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমার প্রাণপ্রিয় আদরের মেয়ে কারিনা কায়সার একটু আগে চেন্নাইতে চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে ওপারে চলে গেছে।’

আরও পড়ুন: অভিনয়ের জগতে অভিষেক হচ্ছে লাক্স সুপারস্টার বর্ণিতার

তিনি আরও লেখেন, ‘আমার মেয়ের কোন ভুলত্রুটি হয়ে থাকলে কিংবা কাউকে কষ্ট দিয়ে থাকলে আপনারা তাকে ক্ষমা করে দিবেন। যারা এই দুঃসময়ে আমাদের পাশে ছিলেন, দোয়া করেছেন, সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দোয়া করবেন সবাই, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আমিন।’

এর আগে পরিবার সূত্রের তথ্য অনুযায়ী, হঠাৎ করেই কারিনার শারীরিক অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। শুরুর দিকে এটি সাধারণ অসুস্থতা মনে হলেও পরে তার অবস্থার দ্রুত অবনতি হতে থাকে।

কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিতি লাভ করেছেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে চরকি অরিজিনাল সিরিজ ‘ইন্টার্নশিপ’, ‘৩৬-২৪-৩৬’।

আরও পড়ুন: সম্পর্ক নিয়ে নতুন সিদ্ধান্ত বিজয়-রাশমিকার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রিকসে বাংলাদেশের অন্তর্ভুক্তির অবিশ্বাস ব্রাজিলের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৬ই মে, ২০২৬ ইং

০২:১৪ এম


ব্রিকসে বাংলাদেশের অন্তর্ভুক্তির অবিশ্বাস ব্রাজিলের

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতাকে ব্রাজিল সমর্থন জানিয়েছে। একইসঙ্গে এই দেশটি বাংলাদেশকে বিশ্বের উদীয়মান এবং উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোতে ব্রিকস জোটে অন্তর্ভুক্তির ব্যাপারে আশ্বাস প্রদান করেছে।

শুক্রবার ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায়, দেশের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার প্রধান উপদেষ্টা সেলসো আমোরিমের সঙ্গে এক বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তথা পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

ব্রাসিলিয়ার ঐতিহাসিক পালাসিও দো প্লানালতোতে অনুষ্ঠিত হওয়া ওই বৈঠককালে উভয় পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্কের কৌশলগত অংশীদারিত্ব, বহুপাক্ষিক সহযোগিতা এবং গ্লোবাল সাউথের সংহতিকে নতুন উচ্চতায় জন্ম দেয়ার অঙ্গীকার করেছেন।

বৈঠকের শুরুতেই প্রেসিডেন্ট লুলার পক্ষ থেকে বাংলাদেশের নতুন নেতৃত্ব ও জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় উপদেষ্টা আমোরিমের মাধ্যমে। তিনি বাংলাদেশকে গ্লোবাল সাউথের একটি উদীয়মান এবং গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর হিসেবে অভিহিত করেছেন। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রমবর্ধমান ভূমিকারও প্রশংসা করা হয়েছে।

বৈঠকে উভয় নেতা বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে দীর্ঘ ৫৩ বছরের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন। বিশেষভাবে উপদেষ্টা হুমায়ুন কবির উল্লেখ করেন যে, বাংলাদেশের স্বাধীনতার পরে ব্রাজিল ছিল দক্ষিণ আমেরিকার প্রথম রাষ্ট্র যারা বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল।

তিনি বলেন, বর্তমানে উভয় দেশের সম্পর্ক শুধুমাত্র বন্ধুত্বপূর্ণ নয়, বরং তা ধীরে ধীরে একটি বহুমাত্রিক কৌশলগত অংশীদারিত্বে পরিণত হচ্ছে।

দ্বিপাক্ষিক বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন ছিল উপদেষ্টা আমোরিমের ‘টেট-অ্যা-টেট স্ট্র্যাটেজিক ফোরাম’ প্রতিষ্ঠার প্রস্তাব। তিনি বাংলাদেশ ও ব্রাজিলের উপদেষ্টা পর্যায়ে নিয়মিত একান্ত বৈঠকের একটি প্রতিষ্ঠানগত প্ল্যাটফর্ম গঠনের কথাও উল্লেখ করেন, যাতে দুই দেশের মধ্যে সরাসরি উচ্চপর্যায়ের রাজনৈতিক সংলাপ এবং কৌশলগত সমন্বয় আরও গভীর হয়।

উপদেষ্টা আমোরিম বলেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় গ্লোবাল সাউথের দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ এবং নিয়মিত রাজনৈতিক বোঝাপড়া অত্যন্ত জরুরি।

জবাবে, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এই প্রস্তাবটিকে এক ইতিবাচকভাবে স্বাগত জানান। তিনি উল্লেখ করেন, এর মাধ্যমে দুই দেশের মধ্যে আস্থা, কৌশলগত সহযোগিতা এবং দীর্ঘমেয়াদি নীতিগত সমন্বয় আরও দৃঢ় হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াত ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হবে, এটা আগে কেউ মনে করতেন না: শফিকুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৬ই মে, ২০২৬ ইং

০২:২১ এম


জামায়াত ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হবে, এটা আগে কেউ মনে করতেন না: শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের লেনদেন এবং আচরণে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংগঠনটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জামায়াত ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হবে— এটা আগে কেউ মনে করতেন না। বর্তমানে অনেকেই এই বিষয়টি মানছেন।

শুক্রবার (১৫ মে) রংপুর মডেল কলেজ মিলনায়তনের রংপুর-দিনাজপুর অঞ্চলের জেলা, উপজেলা ও থানা আমির সম্মেলনে তিনি এ কথাগুলি বলেন। জামায়াতের আমির আরও বলেছেন, ‘দুইটা সার্চ লাইট আপনাদের দিকে এখন তাকিয়ে আছে। একটা আল্লাহ তাআলার, আরেকটা জনগণের। এই দুইটাকেই সম্মান ও সমীহ করতে হবে। সাদা কাপড় যারা পরে তারা খুবই সতর্ক থাকে যেন কোনো দাগ না লাগে। কিন্তু অল্প দাগ লাগলেও ভাসে বেশি; দৃশ্যমান হয় বেশি। আপনারা সাদা কাপড়। দাগ লাগলে খবর আছে কিন্তু।’

তিনি আরও বলেন, জনগণের যেদিন আস্থা তৈরি হবে যে, আমাদের কাছে দেশ, জাতি, দ্বীন নিরাপদ; সেদিন আল্লাহর মেহেরবানীতে দেখবেন সব ঘাট এক জায়গায় মিলে যাবে। সকল নদী এক মোহনায় এসে একটা সমুদ্র তৈরি করবে। এই কাজটা আপনাকে আমাকে করতে হবে। আমাদের লেনদেন এবং আচার-আচরণ আগের চেয়ে অনেক সতর্ক হতে হবে।

ডা. শফিকুর রহমান বলেছেন, ‘মনে রাখবেন, এর আগে কখনো আপনারা (জামায়াত) ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হবেন এটা কেউ মনে করত না। মনে করত, একটা ইফেক্টিভ দল হিসেবে এরা বেঁচে থাকবে এতটুকু। এখন অনেকে মনে করে আপনারা হবেন ক্ষমতার প্রতিদ্বন্দ্বী। কাজেই আপনাদের প্রত্যেককে সার্চ লাইট দিয়ে দেখা হবে। আপনাদের শরীরের একটা লোম কুপও সার্চ লাইটের বাইরে থাকবে না।’

দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে এ সময় কেন্দ্রীয় নেতা ও সহকারী অঞ্চলের পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, অঞ্চল পরিচালনা কমিটির সদস্য মাহবুবুর রহমান বেলাল এমপিসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।

এর আগে, সকাল ৯টায় একদিনের সফরে রংপুর আসেন জামায়াতের আমির। সার্কিট হাউজে তাকে গার্ড অব অনার দেয় মহানগর পুলিশ। পরে তিনি নগরীর মডেল কলেজ অডিটোরিয়ামে আমির সম্মেলনে যোগ দেন। জুমার নামাজ শেষে একটি মসজিদ উদ্বোধনের পর বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সুধী সমাবেশে বক্তব্য রাখবেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আ. লীগ ফিরলে প্রথমে তারেক রহমানকে হত্যা করবে, দাবি নাসিরুদ্দীন পাটওয়ারীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৬ই মে, ২০২৬ ইং

০২:৩০ এম


আ. লীগ ফিরলে প্রথমে তারেক রহমানকে হত্যা করবে, দাবি নাসিরুদ্দীন পাটওয়ারীর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী দাবি করেছেন যে, আওয়ামী লীগ যদি ফেরত আসে, তাহলে প্রথমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে হত্যা করবে। তিনি শুক্রবার (১৫ মে) দুপুরে ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে এই মন্তব্য করেন।

এসময় নাসিরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “জুলাই গণঅভ্যুত্থানকে বিএনপি বাদ দিতে চাচ্ছে। ৯০ এর স্বৈরাচার বিরোধী যে আন্দোলন ছিল, সেটাকে মুছে দিয়েছিল বিএনপি। জুলাই অভ্যুত্থানকে বিএনপি ভ্যানিশ করে দিয়েছে। আমি আজকে বলে রাখছি, জুলাই অভ্যুত্থান যদি শেষ হয়ে যায়, আওয়ামী লীগ যদি ফেরত আসে তাহলে সবচেয়ে বড় ভিকটিম হবে বিএনপি।”

তিনি আরও বলেছেন, “বিএনপি গত ১৫ বছরে অনেক নির্যাতনের শিকার হয়েছে। দলটির অনেক নেতাকর্মীর পায়ে এখনও গুলির দাগ আছে, পেট কাটা আছে, হাত কাটা আছে। এগুলোর দাগ এখনও শুকায় নাই। এটার ওপরে দাঁড়িয়ে বিএনপি যদি গাদ্দারি করে, যদি আবার আওয়ামী লীগকে নিয়ে আসতে চায়, এটা তাদের জন্যই বুমেরাং হবে। তারা (আওয়ামী লীগ) আসলে প্রথমেই একটা একটা বিএনপি ধরে হত্যা করবে। আওয়ামী লীগ এসে প্রথমে তারেক রহমানকে হত্যা করবে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আন্দোলনের নামে চাপের মধ্যে ছিল অন্তর্বর্তী সরকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৬ই মে, ২০২৬ ইং

০২:৪১ এম


আন্দোলনের নামে চাপের মধ্যে ছিল অন্তর্বর্তী সরকার

আন্দোলনের নামে অন্তর্বর্তী সরকারকে চাপে রাখা হয়েছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টারা।

তারা উল্লেখ করেন, এই আন্দোলনের জন্য অন্তর্বর্তী সরকার সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করতে পারেনি।

একটি বেসরকারি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সাবেক উপদেষ্টা ফরিদা আখতার এবং সালেহ উদ্দিন আহমেদ এ কথা বলেন।

ফরিদা আখতার বলেন, "অনেক সময় আমরা সচিবালয়ে দেখতাম ৫টা বেজে গেছে কিন্তু বের হতে পারছি না। কারণ নিচে আন্দোলন হচ্ছে। এখন সবার আন্দোলন কি মিটমাট হয়ে গেছে? ওইটা অন্তর্বর্তী সরকারকে চাপে রেখেছে।"

সালেহ উদ্দিন আহমেদ জানান, "সরকারে থাকাকালীন আমরা ৬০০ থেকে হাজারখানেক আন্দোলন দেখেছি। আমরা তখনই টের পেয়েছি যে এটার পেছনে কোন প্রেশার গ্রুপ কাজ করছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জ্বিলহজ্জ, ১৪৪৭হিঃ
ফজর ০৩:৪৩
জোহর ১২:০০
আসর ০৪:৪০
মাগরিব ০৬:৪৭
ইশা ০৮:০৯
সূর্যোদয় : ০৫:১১ সূর্যাস্ত : ০৬:৪৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%