প্রিন্ট এর তারিখঃ ২৮শে অক্টোবর, ২০২৬ইং; ০৯:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ ১৫ই জুন, ২০২৬ইং; ০৮:১৫ পি.এম
বানারীপাড়ায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক, কারাদণ্ড ও জরিমানা
বরিশালের বানারীপাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই মাদকসেবীকে আটক করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। টাস্কফোর্স ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, বানারীপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মৃত কদম আলী সিকদারের ছেলে ফয়সাল সিকদার (২৫) এবং উপজেলার দণ্ডিয়াড় এলাকার শফিক রহমানের ছেলে মো. ইব্রাহিম (২১)।
জানা গেছে, মাদক সেবনের অভিযোগে আটক হওয়ার পর ভ্রাম্যমাণ আদালতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলায় ফয়সাল সিকদারকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারায় দোষী সাব্যস্ত করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তার মামলার নম্বর ০৮/২০২৬।
একই আইনের ৩৬(১) ধারায় মো. ইব্রাহিমকেও দোষী সাব্যস্ত করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে উভয়ের কাছ থেকে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"