প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফেসবুক এবং ইনস্টাগ্রামের ‘আসক্তি তৈরির ছক’ (অ্যাডিকটিভ ডিজাইন) পরিবর্তনের জন্য মেটাকে নির্দেশ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
ইইউ হুমকি দিয়েছে যে, যদি প্রতিষ্ঠানটি পরিবর্তন করতে ব্যর্থ হয়, তবে তাদের বড় অঙ্কের জরিমানার মুখোমুখি হতে হবে। শুক্রবার এ বিষয়ে সতর্কতা দেওয়া হয়েছে।
ব্রাসেলস থেকে এএফপি জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের অভিযোগ হলো মার্কিন প্রযুক্তি জায়ান্ট কোম্পানি মেটা, বিশেষ করে শিশু এবং ঝুঁকিপূর্ণ প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের জন্য উক্ত প্ল্যাটফর্ম দুটির ঝুঁকি কমাতে ব্যর্থ হয়েছে। কারণ, ফেসবুক এবং ইনস্টাগ্রামে কিছু বৈশিষ্ট্য রাখা হয়েছে, যা ব্যবহারকারীদের দীর্ঘ সময় ধরে প্ল্যাটফর্মে আটকে রাখার জন্য তৈরি করা হয়েছে।
এই বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে অবিরাম স্ক্রল (ইনফিনিট স্ক্রল), অত্যন্ত ব্যক্তিকেন্দ্রিক নিউজ ফিড এবং স্বয়ংক্রিয়ভাবে ভিডিও চালু হওয়ার ব্যবস্থা (অটোপ্লে)।
ইইউর প্রযুক্তিবিষয়ক প্রধান হেনা ভিরক্কুনেন এক বিবৃতিতে বলেছেন, ‘ইউরোপের মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য রক্ষা করা সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর অগ্রাধিকার হওয়া উচিত।’
সাম্প্রতিক মাসগুলোতে, ইউরোপীয় ইউনিয়ন অনলাইনে ব্যবহারকারীদের, বিশেষ করে শিশুদের সুরক্ষা জোরদারে বিগ টেক কোম্পানিগুলোর ওপর চাপ বৃদ্ধি করেছে।
শুক্রবার প্রকাশিত প্রাথমিক মূল্যায়নে ইউরোপীয় কমিশন জানিয়েছে, ইইউর ডিজিটাল কনটেন্টবিষয়ক বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়ার কারণে মেটাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামের ডিজাইনে পরিবর্তন আনতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন