প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নবনিযুক্ত তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ মন্তব্য করেছেন, দীর্ঘ ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল।
রোববার (২৩ আগস্ট) সকালে সচিবালয়ে তার প্রথম কর্মদিবসে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের পর সাংবাদিকদের সঙ্গে এ মন্তব্য করেন তিনি।
আন্দালিব রহমান পার্থ বলেন, গত কয়েক বছরে দেশের সব বিভাগে নৈতিক অবক্ষয় দেখা গেছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে কিছুটা সময় লাগবে। তবে দেশকে নতুন দিক নিয়ে যাওয়ার যে স্বপ্ন রয়েছে, সেটার বাস্তবায়নের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে তিনি নিয়ন্ত্রণমূলক অবস্থানে না গিয়ে নিয়মকানুন ও দায়িত্ব যথাযথভাবে রেগুলেট করার ওপর গুরুত্বারোপ করে বলেন, আমাদের মনে রাখতে হবে, আমরা অবশ্যই এই মন্ত্রণালয়ের দায়িত্ব রেগুলেট করব; কিন্তু কোনোভাবেই যেন আমাদের কন্ট্রোলের দিকে যাওয়া না হয়।
সংবাদমাধ্যমকে গণতন্ত্রের অন্যতম স্তম্ভ হিসেবে উল্লেখ করে পার্থ বলেন, সরকারের সব কর্মকাণ্ড জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দিতে হবে। এ ক্ষেত্রে সংবাদমাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী আরও বলেন, দেশের ইতিহাস, ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধের চেতনাকে মাথায় রেখে কাজ করতে হবে। তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমের সংশ্লিষ্ট সকলের সঙ্গে মিলিত হয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি আরও যোগ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময়ে সংবাদমাধ্যমের ভূমিকা কোনোভাবেই কম গুরুত্বপূর্ণ নয়। দেশের পরিবর্তনের এই সময়ে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন