প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে টিসিবি পণ্যের একটি তালাবদ্ধ গোডাউনের আগুন নেভাতে গিয়ে অগ্নিদগ্ধ ও ধোঁয়ায় দম বন্ধ হয়ে ১৭ বছর বয়সী তরুণ নাসিম আলী ওরফে নয়নের মৃত্যু হয়েছে।
বুধবার (২২ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হাটবাকইল বাজারের শাপলা মার্কেটের নিচতলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নয়নের পিতার নাম আব্বাস আলী, তিনি নেজামপুর ইউনিয়নের হাটবাকইল গ্রামের বাসিন্দা।
ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্যমতে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে হাটবাকইল বাজারের শাপলা মার্কেটের নিচতলায় টিসিবি পণ্যের একটি তালাবদ্ধ গোডাউনে আগুনের ঘটনা ঘটে। এ ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করতে থাকে। তারা গোডাউনের দরজা ভেঙে মার্কেটের পাম্প থেকে পানি সরবরাহ করে আগুন নেভাতে সচেষ্ট হন।
এ সময় স্থানীয়রা বালুও ব্যবহার করেন।
নয়নও আগুন নেভানোর জন্য ওই ঘরে প্রবেশ করে। এক পর্যায়ে দোতলায় উঠার চেষ্টা করে এবং পানির ট্যাংক থেকে বালতিতে পানি নিয়ে নিচে নামার সময় প্রচণ্ড ধোঁয়ায় আটকা পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
নাচোল ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার এন্তাজুল হক জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পুরো ভবনটি তল্লাশি শুরু করলে সিঁড়ির পাশে নয়নের মরদেহ পাওয়া যায়।
বিভিন্ন অংশ কিছু ফোসকা পড়ে ঝলসে যায়।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, আগুনের আঁচ এবং ধোঁয়ায় দম বন্ধ হয়ে নয়ন মারা গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে চিন্তা করছে ফায়ার সার্ভিস কর্মকর্তাগণ।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বলেছেন, ঊর্ধ্বমুখী আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ার কারণে নয়নের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে এবং আবেদন অনুযায়ী পরিবারের কাছে হস্তান্তর করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন